আমর আন নাকিদ, আবূ সাঈদ আল আশাজ্জ ও উমার ইবনু হাফস্ ইবনু গিয়াস (রহঃ) ... আল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিত:
তিনি (মাসরূক) বলেন, 'আয়িশাহ্ (রাযিঃ) এর সম্মুখে সালাত বিনষ্টকারী জিনিস যেমন কুকুর, গাধা এবং মহিলাদের কথা উল্লেখ করা হলো। আয়িশাহ (রাযিঃ) বললেন, তোমরা তো আমাদেরকে গাধা এবং কুকুরের সমতুল্য করে দিলে। আল্লাহর শপথ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সালাতরত অবস্থায় দেখেছি। আমি বিছানার উপর তার এবং কিবলার মাঝখানে শুয়ে থাকতাম। আমার উঠার প্রয়োজন দেখা দিলে (শোয়া থেকে উঠে) তার সামনে বসে থাকা এবং এভাবে তাকে কষ্ট দেয়া আমার কাছে খারাপ লাগত। তাই আমি খাটের পায়ের দিক দিয়ে ঘেসে ঘেসে নেমে বের হয়ে যেতাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০২৪, ইসলামিক সেন্টারঃ)
Masruq reported:It was mentioned before'A'isha that prayer is invalidated (in case of passing) of a dog, an ass and a woman (before the worshipper, when he is not screened). Upon this 'A'isha said: You likened us to the asses and the dogs. By Allah I saw the Messenger of Allah (ﷺ) saying prayer while I lay on the bedstead interposing between him and the Qibla. When I felt the need, I did not like to wit to front (of the Holy Prophet) and perturb the Messenger of Allah (ﷺ) and quietly moved out from under its (i. e. of the bedstead) legs
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) .... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সাথে তুলনা করলে। আমি খাটের উপর শুয়ে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে খাটের উপর দাঁড়িয়ে যেতেন, অতঃপর সালাত শুরু করে দিতেন। আমার উঠবার প্রয়োজন দেখা দিলে শোয়া থেকে উঠে তার সামনে বসে থেকে তাকে কষ্ট দেয়া আমার কাছে খারাপ লাগত। তাই আমি খাটের পায়ের দিকে ঘেসে ঘেসে আসতাম, অতঃপর লেপের মধ্য থেকে বেরিয়ে যেতাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০২৫, ইসলামিক সেন্টারঃ)
Al-Aswad reported that 'A'isha said:You have made us equal to the dogs and the asses, whereas I lay on the bedstead and the Messenger of Allah (ﷺ) came there and stood in the middle of the bedstead and said prayer. I did not like to take off the quilt from me (in that state), so I moved away quietly from the front legs of the bedstead and thus came out of the quilt
আমর ইবনু আলী (রহঃ) ..... উরওয়াহ ইবনু যুবায়র (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আয়িশাহ (রাযিঃ) বললেন, কিসে সালাত নষ্ট হয়? রাবী বলেন, আমরা বললাম, স্ত্রীলোক এবং গাধার কারণে সালাত নষ্ট হয়। তিনি বললেন, তাহলে স্ত্রীলোক একটি অশুভ প্রাণী! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে জানাযার মতো আড়াআড়ি হয়ে শুয়ে থাকতাম, আর তিনি সালাত আদায় করতেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০২৩, ইসলামিক সেন্টারঃ)
Urwa b. Zubair reported:'A'isha asked: What disrupts the prayer? We said: The woman and the ass. Upon this she remarked: Is the woman an ugly animal? I lay in front of the Messenger of Allah (ﷺ) like the bier of a corpse and he said prayer
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে শুয়ে থাকতাম। আমার পা দুটি কিবলার দিকে থাকত। তিনি যখন সিজদা করতেন, আমাকে ইঙ্গিত দিতেন এবং আমি আমার পা গুটিয়ে নিতাম। যখন তিনি দাঁড়িয়ে যেতেন, আমি আবার পা বিছিয়ে দিতাম। এ সময় ঘরে বাতি থাকত না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০২৬, ইসলামিক সেন্টারঃ)
A'isha reported:I was sleeping in front of the Mcsseinger ef Allah (ﷺ) with my legs between him and the Qibla. When he prostrated himself he pinched me and I drew up my legs, and when be stood up, I stretched them out. She said: At that time there were no lamps in the houses