بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ ١
তাব্বাত ইয়াদা- আবী লাহাবিঁ ওয়াতাব্ব
আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢
মা- আগনা ‘আনহু মা-লুহূ ওয়ামা কাসাব
তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ ٣
সায়াসলা না-রান যা-তা লাহাব
অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ ٤
ওয়ামরাআতুহূ হাম্মা-লাতাল হাতাব
আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ ٥
ফী জীদিহা হাবলুম মিম মাসাদ
আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।