মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الماعون

সূরা আল-মাঊন

নিত্য প্রয়োজনীয় বস্তু · সূরা নং ১০৭ · ৭ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ١
আরাআইতাল লাযী ইউকায্যিবু বিদ্দীন
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ٢
ফাযা-লিকাল লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ٣
ওয়ালা ইয়াহুদ্দু ‘আলা তা‘আ-মিল মিসকীন
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ٤
ফাওয়াইলুল লিলমুসাল্লীন
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ٥
আল্লাযীনা হুম ‘আন সালা-তিহিম সা-হূন
যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ٦
আল্লাযীনা হুম ইউরা-ঊন
যারা লোক দেখানোর জন্য তা করে,
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ٧
ওয়ায়ামনা‘ঊনাল মা-‘ঊন
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।