মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الفاتحة

সূরা আল-ফাতিহা

সূচনা · সূরা নং ১ · ৭ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ١
বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম
(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ ٢
আলহামদু লিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন
যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٣
আর-রাহমা-নির রাহীম
যিনি পরম করুণাময় অতি দয়ালু।
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ٤
মা-লিকি ইয়াওমিদ দীন
যিনি প্রতিফল দিবসের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٥
ইয়্যা-কা না‘বুদু ওয়াইয়্যা-কা নাসতা‘ঈন
আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ٦
ইহদিনাস সিরা-তাল মুসতাকীম
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ٧
সিরা-তাল লাযীনা আন‘আমতা ‘আলাইহিম গাইরিল মাগদূবি ‘আলাইহিম ওয়ালাদ দা-ল্লীন
তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত (ইয়াহূদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়।