। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, পানীয় দ্রব্যের মধ্যে ফুঁ দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একজন বলল, পানির পাত্রে ময়লা দেখতে পেলে? তিনি বলেনঃ তা ঢেলে ফেলে দাও। লোকটি বলল, আমি এক নিঃশ্বাসে তৃপ্ত হতে পারি না। তিনি বললেনঃ পাত্রটিকে নিঃশ্বাসের সময় তোমার মুখ হতে সরিয়ে রাখ। হাসান, সহীহাহ (৩৮৫) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Abu Sa’id Al Khudri:
That the Prophet (ﷺ) prohibited blowing into the drink. A man said: "What about if one sees something floating in the vessel?" He said: "Spill it out (removing that)." He said: "I can not drink in one breath." He said: "Then remove the cup away from your mouth." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih
। আবদুল্লাহ ইবনু আবী কাতাদা (রহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। সহীহ, সহীহ আবূ দাউদ (২৩), বুখারী ও মুসলিম এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated 'Abdullah bin Abi Qatadah:
From his father, that the Messenger of Allah (ﷺ) said: "When one of you drinks, then do not breathe into the vessel." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন, দুইবার নিঃশ্বাস নিতেন। যঈফ, ইবনু মাজাহ (৩৪১৭) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু রিশদীন ইবনু কুরাইবের সূত্রেই এ হাদীস প্রসঙ্গে জেনেছি। তিনি আরও বলেছেন, আমি আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমানের নিকট রিশদীন প্রসঙ্গে প্রশ্ন করলাম- রাবী হিসেবে রিশদীন ও মুহাম্মাদ ইবনু কুরাইবের মধ্যে কে বেশী শক্তিশালী? তিনি বললেন, এরা খুবই কাছাকাছি, তবে আমার মতে রিশদীন অগ্রগণ্য। তিনি আরও বলেছেন, আমি এ প্রসঙ্গে মুহাম্মাদ ইবনু ইসমাইলকে প্রশ্ন করলে তিনি বললেন, রিশিদিনের তুলনায় মুহাম্মাদ অগ্রগণ্য। আবূ মুহাম্মাদ আবদুল্লাহ ইবনু আব্দুর রহমানের মত আমার অভিমতও এই যে, তাদের উভয়ের মধ্যে রিশদীন বেশী অগ্রগণ্য ও প্রকৃষ্টতর। তিনি ইবনু আব্বাস (রাঃ)-এর দেখা পেয়েছেন। তারা উভয়ে সহোদর ভাই এবং তাদের অনেক মুনকার রিওয়ায়াতও আছে।
Narrated Ibn 'Abbas:
"When the Prophet (ﷺ) drank, he would breathe two times." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Gharib, we do not know of it except as a narration of Rishdin bin Kuraib. He said: I asked [Abu Muhammad] 'Abdullah bin 'Abdur-Rahman about Rishdin bin Kuraib: "Is he stronger (in narration), or Muhammad bin Kuraib?" He said: "Neither are better to me. Rishdin bin Kuraib is preferred over them to me." He said: I asked Muhammad bin Isma'il about this, so he said: "Muhammad bin Kuraib is preferred over Rishdin bin Kuraib." To me, the correct view is what Abu Muhammad 'Abdullah bin 'Abdur-Rahman said: Rishdin bin Kuraib is more preferred and he is elder. He lived to see Ibn 'Abbas, and they are brothers, and they both have Munkar narrations in their reports