তিনি বলেন, ইবনু আবী লাইলাকে আমি বর্ণনা করতে শুনেছি, হুযাইফা (রাঃ) পানি চাইলেন। একজন লোক তার জন্য রুপার পাত্রে পানি আনলেন। পাত্রটি তিনি ছুড়ে ফেলে দেন এবং বলেন, আমি এটা হতে তাকে বিরত থাকতে বলেছিলাম, কিন্তু সে বিরত থাকতে সম্মত হয়নি। স্বর্ণের অথবা রুপার পাত্রে পান করতে এবং রেশমী পোশাক পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি আরো বলেছেনঃ এ সকল জিনিস তাদের (কাফিরদের) জন্য দুনিয়াতে এবং তোমাদের জন্য আখিরাতে। সহীহ, ইবনু মা-জাহ (৩৪১৪), বুখারী ও মুসলিম উম্মু সালামা, বারাআ ও আইশা (রা) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Shu'bah bin Al-Hakam:
"I heard Ibn Abi Laila narrating that Hudhaifah asked for water, so someone brought him a vessel made from silver. He threw it, and said: 'I have indeed forbade him, but he refused to stop! Indeed the Messenger of Allah (ﷺ) prohibited drinking from silver and gold vessels, and from wearing silk and Dibaj, and he (ﷺ) said: "If is for them in this world, and for you in the Hereafter." He said: There are narrations on this topic from Umm Salamah, Al-Bara', and 'Aishah. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih
। আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে, (নবীয বানানোর উদ্দেশ্যে) কাঁচা ও পাকা খেজুর একসাথে মিশাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি কিশমিশ ও পাকা খেজুর একসাথে মিশাতেও নিষেধ করেছেন। মাটির কলসে নবীয বানাতেও তিনি নিষেধ করেছেন। সহীহ, মুসলিম (৬/৮৮, ৯৪) জাবির, আনাস, আবূ কাতাদা, ইবনু আব্বাস, উম্মু সালামা (রাঃ) ও মাবাদ ইবনু কা'ব হতে তার মায়ের সূত্রে এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Abu Sa'eed:
"The Prophet (ﷺ) prohibited mixing of unripe dates and dates, and mixing of raisins and dates (for making Nabidh), and he prohibited the jars that Nabidh is made in." He said: There are narrations on this topic from Anas, Jabir, Abu Qatadah, Ibn 'Abbas, Umm Salamah, and Ma'bad bin Ka'b from his mother. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, যে কাউকে দাঁড়িয়ে থাকাবস্থায় পান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দাঁড়িয়ে খাওয়া-দাওয়া করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ এটাতো অত্যধিক খারাপ। সহীহ, ইবনু মা-জাহ (৩৪২৪), মুসলিম এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Qatadah:
From Anas: "The Prophet (ﷺ) prohibited that a man should drink while standing." (Qatadah said:) So it was said: "And eating ?" He (Anas) said: "That is worse." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih