। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খেজুরহীন ঘরের মানুষেরা যেন অনাহারী। সহীহ, সহীহা (১৭৭৬), মুসলিম আবূ রাফির স্ত্রী সালমা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা উল্লেখিত সনদসূত্রে হাসান গারীব বলেছেন। আমরা এ হাদীসটি শুধুমাত্র এই সূত্রে হিশাম ইবনু উরওয়ার রিওয়ায়াত হিসাবে জেনেছি। আমি (তিরমিয়ী) বুখারী (রাহঃ)-কে এ ব্যতীত অন্য কেউ এ হাদীস বর্ণনা করেছে বলে আমার জানা নেই।
Narrated 'Aishah:
That the Prophet (ﷺ) said: "A house without dates, its inhabitants will be hungry." He said: There are narrations on this topic from Salma the wife of Abu Rafi'. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Gharib from this route. We do not know of it to be a narration of Hisham bin 'Urwah except through this route. He said: I asked Al-Bukhari about this Hadith and he said: "I do not know of anyone who reported it other than Yahya bin Hassan
। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, (একই থালায় একসাথে খেতে বসলে) সাখীর সম্মতি ছাড়া একসাথে দুটি খেজুর খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহীহ, ইবনু মা-জাহ (৩৩৩১), সহীহা (২৩২৩), নাসা-ঈ আবূ বাকর (রাঃ)-এর আযাদকৃত দাস সা'দ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Ibn 'Umar:
"The Messenger of Allah (ﷺ) prohibited taking two dates at a time until seeking permission from one's companion." He said: There is something on this topic from Sa'd the freed slave of Abu Bakr. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন কিছু খেয়ে অথবা কিছু পান করে বান্দাহ আল্লাহ্ তা'আলার প্রশংসা করলে অবশ্যই তিনি তার উপর সন্তুষ্ট হন। সহীহ, ইবনু মা-জাহ (১৬৫১), মুসলিম উকবা ইবনু আমির, আবূ সাঈদ, আইশা, আবূ আইয়ূব ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন। এ হাদীসটি বিভিন্ন সূত্রে যাকারিয়্যা ইবনু আবী যাইদা হতে বর্ণিত হয়েছে। আমরা এ হাদীসটি শুধু যাকারিয়্যা ইবনু আবী যাইদার রিওয়ায়াত হিসাবে জেনেছি।
Narrated Anas bin Malik:
That the Prophet (ﷺ) said: "Indeed Allah is pleased with the slave who, upon eating his food or drinking his drink, he praises Him for it." He said: There are narrations on this topic from 'Uqbah bin 'Amir, Abu Sa'eed, 'Aishah, Abu Ayyub, and Abu Hurairah. [Abu 'Eisa said:] This Hadith is Hasan. More than one narrator has reported it from Zakariyya bin Abi Za'idah similarly, and we do not know of it except through the narration of Zakariyya bin Abi Za'idah
। সালিম (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি (আবদুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শোয়ার সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বলিয়ে রেখ না। সহীহ, সহীহুল আদাব (৯৩৮), নাসা-ঈ এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Salim:
From his father, that the Messenger of Allah (ﷺ) said: "Do not leave the fire (burning) in your houses when you sleep." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih