তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নকশা ছিল নিম্নরূপঃ এক পংক্তিতে মুহাম্মাদ, এক পংক্তিতে রাসূল' এবং এক পংক্তিতে ‘আল্লাহ। - সহীহ, ইবনু মা-জাহ (৩৬৩৯-৩৬৪০), বুখারী আনাস (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ গারীব।
Narrated Anas bin Malik:
"The inscription on the ring of the Prophet (ﷺ) was in three lines: 'Muhammad' on a line, 'Messenger' on a line, and 'Allah' on a line
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলত্যাগ করতে যাওয়ার সময় তার আংটি খুলে রাখতেন। যঈফ, ইবনু মাজাহ (৩০৩) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
Narrated Anas:
"When the Messenger of Allah (ﷺ) entered the area in which he would relieve himself, he would remove the ring." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih Gharib Hadith
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নকশা তিন পংক্তির ছিলঃ এক পংক্তিতে মুহাম্মাদ, এক পংক্তিতে রাসূল' এবং এক পংক্তিতে আল্লাহ। সহীহ, দেখুন পূর্বের হাদীস মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া তার বর্ণিত হাদীসে তিন সারির কথা উল্লেখ করেননি। এ অনুচ্ছেদে উমর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
Narrated Anas bin Malik:
"The inscription on the ring of the Prophet (ﷺ) was in three line: 'Muhammad' on a line, 'Messenger' on a line, 'Allah' on a line." And Muhammad bin Yahya (one of the two who narrated to him) did not say: "Three lines" in his narration. There are narrations on this topic from Ibn 'Umar. [Abu 'Eisa said:] This Hadith of Anas is a Hasan Sahih Gharib
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুপা দিয়ে একটি আংটি তৈরী করান এবং এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করান, তারপর বলেন, তোমরা এর উপর খোদাই কর না। সহীহ, মুসলিমও অনুরূপ বর্ণনা করেছেন। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। তোমরা এর উপর “খোদাই কর না”-এর অর্থঃ তাদের কেউ তার আংটিতে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই না করে।
Narrated Anas bin Malik:
"The Messenger of Allah (ﷺ) had a ring made from silver, so he had 'Muhammad, the Messenger of Allah' engraved on it. Then he said: 'Do not engrave with it.' [Abu 'Eisa said:] This Hadith is Sahih Hasan. As for the meaning of his saying: "Do not engrave with it" - he was prohibiting that anyone have "Muhammad, Messenger of Allah" engraved on his ring