আবূ আব্দুল্লাহ্ জাবের ইবন আব্দুল্লাহ্ আল-আনসারী (রাঃ) এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ আপনি কি মনে করেন যদি আমি ফরয নামায আদায় করি, রমযানে রোযা রাখি, হালালকে হালাল বলে ও হারামকে হারাম বলে ঘোষণা করি, আর এর বেশী কিছু না করি, তাহলে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বললেনঃ হাঁ। [মুসলিমঃ]
On the authority of Abu Abdullah Jabir bin Abdullah al-Ansaree (may Allah be pleased with him) that: A man questioned the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) and said, “Do you think that if I perform the obligatory prayers, fast in Ramadhan, treat as lawful that which is halal, and treat as forbidden that which is haram, and do not increase upon that [in voluntary good deeds], then I shall enter Paradise?” He (peace and blessings of Allah be upon him) replied, “Yes.” [Muslim]
সুফিয়ান ইবন আব্দুল্লাহ্ আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দিন যেন আপনাকে ব্যতীত আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তিনি বললেনঃ বল- 'আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি'; তারপর এর উপর দৃঢ় থাক।" [মুসলিমঃ]
On the authority of Abu `Amr — and he is also called Abu `Amrah — Sufyan bin Abdullah ath- Thaqafee (may Allah be pleased with him) who said: I said, "O Messenger of Allah, tell me something about al-Islam which I can ask of no one but you." He (peace and blessings of Allah be upon him) said, "Say I believe in Allah — and then be steadfast." [Muslim]
আবূ মালেক আল-হারেস ইবন আসেম আল-আশ'আরী (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "পবিত্রতা ঈমানের অর্ধেক; আল-হামদুলিল্লাহ্ (সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য) [বললে] পাল্লা পরিপূর্ণ করে দেয় এবং “সুবহানাল্লাহ ওয়াল-হামদুলিল্লাহ্ (আল্লাহ্ কতই না পবিত্র! এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য) উভয়ে অথবা এর একটি আসমান ও যমীনের মাঝখান পূর্ণ করে দেয়। নামায হচ্ছে আলো, সাদকা হচ্ছে প্রমাণ, সবর উজ্জ্বল আলো, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে- আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়।" [মুসলিমঃ]
On the authority of Abu Malik al-Harith bin Asim al-Asharee (may Allah be pleased with him) who said: The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said, “Purity is half of iman (faith). ‘Al-hamdu lillah (praise be to Allah)’ fills the scales, and ‘subhan-Allah (how far is Allah from every imperfection) and ‘Al-hamdulillah (praise be to Allah)’ fill that which is between heaven and earth. And the salah (prayer) is a light, and charity is a proof, and patience is illumination, and the Qur’an is a proof either for you or against you. Every person starts his day as a vendor of his soul, either freeing it or causing its ruin.” [Muslim]
عَنْ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو الْأَنْصَارِيِّ الْبَدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم إنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْت .
[رَوَاهُ الْبُخَارِيُّ]
আবূ মাসউদ উকবাহ্ ইবন আমর আল-আনসারী আল-বদরী (রাঃ) তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "অতীতের নবীগণের কাছ থেকে মানুষ একথা জানতে পেরেছে- যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই কর।" [বুখারীঃ]
On the authority of Abu Masood Uqbah bin ’Amr al-Ansaree al-Badree (may Allah be pleased with him) who said: The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said, “Verily, from what was learnt by the people from the speech of the earliest prophecy is: If you feel no shame, then do as you wish.” [Al-Bukhari]