أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ، وَأَبُو حَيْوَةَ عَنِ ابْنِ أَبِي حَمْزَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي صَلاَةِ الْمَغْرِبِ بِسُورَةِ الأَعْرَافِ فَرَّقَهَا فِي رَكْعَتَيْنِ .
। আমর ইবনু উসমান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে সূরা আ’রাফ পাঠ করতেন। আর তিনি তা দু' রাকআতে ভাগ করলেন।
It was narrated from Aishah that:The Messenger of Allah (ﷺ) recited Surat Al-A'raf in maghrib and split it between two rak'ahs
। মুহাম্মাদ ইবনু আবদুল আলা (রহঃ) ... মারওয়ান ইবনু হাকাম থেকে বর্ণিত যে, যায়িদ ইবনু সাবিত (রাঃ) বললেন, আমার কি হলো আমি দেখছি আপনি মাগরিবের সালাতে ছোট ছোট সূরা পড়লেন। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি তাতে দু'টি দীর্ঘ সূরার মধ্য থেকে যে সুরা অধিক দীর্ঘ তা পাঠ করতেন। তিনি জিজ্ঞাসা করলেন, ঐ দীর্ঘ সূরা কি? তিনি বললেন, তা হলো সূরা আ’রাফ।
Marwan bin Al-Hakam narrated that:Zaid bin Thabit said: "Why do I see you reciting short surahs in Maghrib when I saw the Messenger of Allah (ﷺ) reciting the longer of the two long surahs in it?" I said: "O Abu Abdullah, what is the longer of the two long surahs?" He said: "Al-A'raf
। ফযল ইবনু সাহল (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ বার লক্ষ্য করেছি যে, তিনি মাগরিবের পর দু'রাকআতে এবং ফজরের পূর্বের (সূন্নত) দু’রাকআতে, 'কূল ইয়া আইয়্যুহাল কাফিরুন' এবং 'কুল হুয়াল্লাহু আহাদ' পাঠ করেছেন।
It was narrated that Ibn Umar said:"I watched the Messenger of Allah (ﷺ)- twenty times- reciting in the two rak'ahs after maghrib 'Say: O you disbelievers' and 'Say: He is Allah, (the) One
। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... যায়দ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি মারওয়ানকে বললেন, হে আবূ আবদুল মালিক! আপনি কি মাগরিবের সালাতে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ এবং إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ পড়ে থাকেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি দীর্ঘ সুরার মধ্যে (সূরা আনআম এবং সূরা আরাফ দীর্ঘ) বড় সুরা আলিফ লাম মীম সোয়াদ (সূরা আরাফ) পড়েছেন।
It was narrated from Zaid bin Thabit that :He said to Marwan: "O Abu Abdul-Malik, do you recite: 'Say: He is Allah, (the) One' and 'Verily, We have granted you Al-Kawthar' in maghrib?" He said: "Yes." He (Zaid) said: "I swear by Allah, I saw the Messenger of Allah (ﷺ) reciting the longer of the two long surahs in it: 'Alif-Lam-Mim-Sad