أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ الْمَغْرِبَ فَقَرَأَ الْمُرْسَلاَتِ مَا صَلَّى بَعْدَهَا صَلاَةً حَتَّى قُبِضَ صلى الله عليه وسلم .
। আমর ইবনু মানসূর (রহঃ) ... উম্মুল ফযল বিনত হারিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে তার গৃহে মাগরিবের সালাত আদায় করলেন। তিনি তাতে সূরা ওয়াল মুরসালাত পড়লেন। এরপর তিনি লোকদের নিয়ে তাঁর ইন্তিকালের পুর্বে আর কোন সালাত আদায় করেননি।
It was narrated from Anas that Umm Al-Fadl bint Al-Harith said:" The Messenger of Allah (ﷺ) led us in praying maghrib in his house and he recited Al-Mursalat, then after that, he never offered any prayer until he died
। মুহাম্মাদ ইবনু আবদুল আলা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক আনসারী ব্যাক্ত দু'টি উট নিয়ে মু’আয (রাঃ)-এর নিকট গেলেন। তখন তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন। তিনি সূরা বাকারা আরম্ভ করলেন। ঐ ব্যক্তি পৃথকভাবে সালাত আদায় করে চলে গেল। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌছলে তিনি বললেন, হে মু’আয তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? হে মু’আয তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? তুমি কেন “সাব্বিহিসমা রাব্বিকা অথবা ওয়াশ্শামসি ওয়াদূহাহা” অথবা এ জাতীয় সূরা পাঠ করলে না?
It was narrated that Jabir said:"A man from among the Ansar passed Mu'adh leading two camels, when he (Mu'adh) was praying maghrib, and he was starting to recite Al-Baqarah. So that man prayed then went away. News of that reached the Prophet (ﷺ) and he said: 'Do you want to cause hardship to the people, O Mu'adh; do you want to cause hardship to the people, O Mu'adh? Why don't you recite: 'Glorify the Name of your Lord, the Most High' and 'By the sun and its brightness' and the like?
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلاَتِ .
। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) তাঁর মাতার সুত্রে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাগরিবের সালাতে সূরা “ওয়াল মুরসালাত”- পাঠ করতে শুনেছেন।
It was narrated from Ibn Abbas from his mother that:She heard the Prophet (ﷺ) recite Al-Mursalat in Maghrib
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এমন কোন ব্যক্তির পেছনে সালাত আদায় করিনি যার সালাত অমুক ব্যাক্তির সালাতের চেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের সাথে সঠিক সামঞ্জস্যপূর্ণ। অতএব, আমরা ঐ ব্যক্তির পেছনে সালাত-আদায় করলাম। তিনি জোহরের প্রথম দু'রাকআত লম্বা করতেন, পরের দু'রাক’আত সংক্ষিপ্ত করে আদায় করতেন। আসরের সালাতও সংক্ষিপ্ত করে আদায় করতেন। আর মাগরিবে কিসারে মুফাস্সাল পড়তেন। আর ইশার সালাত আদায় করতেন “ওয়াশ্ শামসি ওয়াদূহাহা এবং এর মত সূরা দ্বারা। আর ফজরের সালাত আদায় করতেন দুটি লম্বা সূরা দ্বারা।
It was narrated that Abu Hurairah said:"I have never prayed behind anyone whose prayer more closely resembled that of the Messenger of Allah (ﷺ) than so-and-so. We prayed behind that person and he used to make the first two rak'ahs of Zuhr lengthy and the last two shorter, and he would make 'Asr shorter; in Maghrib he would recite the short Mufassal surahs. In Isha' he recited: 'By the sun and its brightness and similar surahs, and in subh he recited two lengthy surahs