أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَضَرَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ " .
। মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রাতের খানা উপস্থিত আর সালাত আরম্ভ হয়, তখন প্রথমে আহার করে নেবে।
It was narrated that Anas said:"The Messenger of Allah (ﷺ) said: 'If dinner is ready and the Iqamah for prayer is said, then start with dinner first
। কুতায়বা (রহঃ) ... উরওয়া (রহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনু আরকাম (রাঃ) তাঁর সাথীদের ইমামতি করতেন। একদিন সালাতের সময় হলে তিনি তাঁর প্রয়োজনে চলে গেলেন। তারপর ফিরে এসে বললেন- আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যখন তোমাদের কারও পায়খানার প্রয়োজন হয়, তখন সে যেন সালাতের পূর্বে তা সেরে নেয়।
It was narrated from Hisham bin 'Urwah from his father that 'Abdullih bin Arqam used to lead his companions in prayer. The time for prayer came one day and he went to relieve himself then he came back and said:"I heard the Messenger of Allah (ﷺ) say: 'If any one of you feels the need to defecate, let him do that first, before he prays
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحُنَيْنٍ فَأَصَابَنَا مَطَرٌ فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ صَلُّوا فِي رِحَالِكُمْ .
। মুহাম্মদ ইবনু মুসান্না (রহঃ) ... আবূল মলীহ (রহঃ) এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হুনায়নে ছিলাম, এমন সময়ে আমাদের উপর বর্যণ আরম্ভ হলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াযযিন ঘোষণা দিলেন, আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন।
It was narrated from Abu Al Malih that his father said:"We were with the Messenger of Allah (ﷺ) in Hunain and it rained. The caller of the Messenger of Allah (ﷺ) called out, telling us: 'Pray where you are
। হারুন ইবনু যায়দ ইবনু আবূ যারকা (রহঃ) ও আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ) ... ইবনু উম্মে মাকতূম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! মদীনায় বহু পশু এবং হিংস্র প্রানী রয়েছে। তিনি বললেনঃ তুমি কি "সালাতের দিকে আস, কল্যাণের দিকে আস" এ আওয়াজ শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তুমি আসবে। তিনি তাকে অনুমতি দিলেন না।
It was narrated from Ibn Umm Maktum that he said:"0 Messenger of Allah (ﷺ), there are many (dangerous) pests and wild animals in Al-Madinah." He said: "Can you hear (the words) 'Come prayer, come to prosperity'?" He said "Yes." He said: "Then be quick to respond," and he did not grant him a dispensation