أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ فِي حُلَّةٍ حَمْرَاءَ فَرَكَزَ عَنَزَةً فَصَلَّى إِلَيْهَا يَمُرُّ مِنْ وَرَائِهَا الْكَلْبُ وَالْمَرْأَةُ وَالْحِمَارُ .
। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ জুহায়ফা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল ডোরাযুক্ত জুব্বা পরিধান করে বের হলেন এবং একটি তীর পুঁতে তার দিকে সালাত আদায় করলেন যার অপরদিক দিয়ে কুকুর, নারী এবং গাধা চলাচল করছিল।
It was narrated from Awn bin Abi Juhaifah, from his father that, the Messenger of Allah(ﷺ) went out in a red Hullah, and he set up a short spear (Anazah) and prayed facing toward it, while dogs, women and donkeys were passing beyond it
। ইসহাক ইবনু ইবরাহীম ও কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করা কাপড়ে সালাত আদায় করলেন। তারপর বললেনঃ এর নকশা আমাকে অন্যমনষ্ক করে দিয়েছে। এটা আবূ জাহমের নিকট নিয়ে যাও এবং আমার জন্য নকশা বিহীন মোটা চাদর আন।
It was narrated from Aisha (ra) that the Messenger of Allah(ﷺ)prayed in a khamisah that had markings, then he said:"These markings distracted me. Take it to Abu Jahm and bring me his Anbijani (a woolen garment with no markings)
। আমর ইবনু মানসূর (রহঃ) ... খিলাস ইবনু আমর (রাঃ) খেবে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি, আমি এবং আবূল কাসেম (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একই চাদরে থাকতাম আর তখন আমি অধিক হায়েয গ্রস্থা ছিলাম, যদি আমা হতে কিছু তাঁর গায়ে লাগত তাহলে তিনি তা ধুয়ে ফেলতেন, এর অতিরিক্ত ধুতেন না এবং তাতেই সালাত আদায় করতেন। তারপর আবার আমার সাথে অবস্থান করতেন। যদি আমা হতে কিছু তাঁর শরীরে লাগত তিনি তা-ই ধুতেন, তাছাড়া আর কোন জায়গা ধুতেন না।
Khilas bin 'Amr said:"I heard Aisha (ra) say: 'The Messenger of Allah (ﷺ), Abii Al-Qbim, and I were beneath a single blanket, and I was menstruating. If something got on him from me, he would wash whatever had got on him and he did not wash anywhere else, and he prayed in it then came back to me.And if anything got on him from me,he would do exactly the same and he did not wash anywhere else
। কুতায়বা ও ঈসা ইবনু হাম্মাদ যুগবা (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি রেশমী কাবা (قبا) হাদিয়া দেয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত আদায় করলেন। তিনি সালাত আদায় করে অতি তাড়াতাড়ি অপছন্দকারীর ন্যায় তা খুলে ফেললেন। তারপর তিনি বললেনঃ এটা মুত্তাকীদের জন্য উপযুক্ত নয়।
It was narrated that 'Uqbah bin Amir said:"A silken Farruj was presented to the Messenger of Allah (ﷺ) and he put it on and offered the prayer in it, then when he had finished the prayer he tore it off as if he disliked it and said:'This is not befitting for those who have Taqwa