। উসমান ইবনু আবদুল্লাহ (রহঃ) ... ইমরান ইবনু হুদায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্যাস্তের পূর্বে দু’রাক’আত আদায় করা সমন্ধে আমি লাহিক (ইবনু হুমায়দ সা’দুসী) (রহঃ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) তা আদায় করতেন। তখন মুয়াবিয়া (রাঃ) আবদুল্লাহ ইবনু জুবায়র (রাঃ) এর নিকট পত্র পাঠালেন যে, সূর্যাস্তের পূর্বে এই দু'রাকাআত কিসের নামায? আবদুল্লাহ ইবনু জুবায়র (রাঃ) উম্মে সালামা (রাঃ)-এর শরণাপন্ন হলেন। উম্মে সালামা (রাঃ) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এ দু’রাক’আত আসরের পূর্বে আদায় করতেন। একদিন কর্মব্যস্ততার দরুন আদায় করতে পারলেন না বলে সূর্যাস্তের সময় তা আদায় করলেন। আমি এর আগে বা পরে কখনও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে তা আদায় করতে দেখিনি।
Imran bin Hudair said:"I asked Lahiq about the two Rak'ahs before sunset. He said: "Abdullah bin Az-Zubair used to pray them, and Mu'awiyah sent word to him asking: 'What are these two Rak'ahs at sunset?' He had to refer to Umm Salamah, and Umm Salamah said: 'The Messenger of Allah (ﷺ) used to pray two Rak'ahs before 'Asr, then he was distracted and did not pray them, so he prayed them when the sun set, and I never saw him pray them before or after that
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شُغِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ فَصَلاَّهُمَا بَعْدَ الْعَصْرِ .
। ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মব্যস্ততার দরুন আসরের পূর্বে দু’রাক’আত সালাত আদায় করতে পারলেন না। ফলে তা আসরের পর আদায় করলেন।
It was narrated that Umm Salamah said:"The Messenger of Allah (ﷺ) got distracted and did not pray the two Rak'ahs before 'Asr so he prayed them after 'Asr
। আলী ইবনু উসমান (রহঃ) ... ইয়াযিদ ইবনু আবূ হাবিব (রহঃ) থেকে বর্ণিত যে, আবূল খায়র তাঁর কাছে বর্ণনা করেছেন যে, আবূ তামিম জায়শানী (রাঃ) একদা মাগরিবের পূর্বে দু’রাক’আত নফল সালাত আদায় করতে দাঁড়ালেন, তখন আমি উকবা ইবনু আমির (রাঃ)-কে বললামঃ দেখুন! ইনি কিসের সালাত আদায় করছেন? তিনি ফিরে তাঁকে দেখলেন এবং বললেনঃ আমারা এ সালাত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর যুগে আদায় করতাম।
It was narrated from Yazid bin Abi Habib that Abu Al-Khair told him:"Abu Tamim Al-Jaishani stood up to pray two Rak'ahs before Maghrib, and I said to 'Uqbah bin 'Amir: 'Look at this man, what prayer is he praying?' He turned and looked at him, and said: 'This is a prayer that we used to pray at the time of the Messenger of Allah (ﷺ)
। মুহাম্মদ ইবনু আবদুল আ’লা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাঁর ঘরে আসরের পর দু’রাক’আত সালাত আদায় করলেন। এ সমন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এ দু’রাক’আত সালাত আমি যোহরের পর আদায় করতাম কিন্তু আমি আসরের সালাত আদায় করা পর্যন্ত কর্মব্যস্ততার দরুন সে দু’রাক’আত আদায় করতে পারিনি।
It was narrated from Umm Salamah that the Prophet (ﷺ) once prayed two Rak'ahs after 'Asr in her house. She asked him about that and he said:"They are two Rak'ahs that I used to pray after Zuhr, but I got distracted and forgot them until I prayed 'Asr