ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... ইবন শুবরুমা (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, তালহা (রাঃ) কূফাবাসীদের সম্পর্কে বলেন যে, তারা নবীযের ব্যাপারে এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। ছােট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরও বার্ধক্যে উপনীত হচ্ছে। ইবন শুবরুমা (রহঃ) বলেন, যখন কোন বিবাহ হতো, তখন তালহা এবং যুবায়র (রাঃ) লোকদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তালহা (রাঃ)-কে জিজ্ঞাসা করলো, আপনি নবীয পান করান না কেন? তিনি বললেনঃ আমি এটা পছন্দ করি না যে, আমার কারণে কোন মুসলিম নেশাগ্রস্ত হােক।
It was narrated that Ibn Shubrumah said:"Talhah said to the people of Al-Kufah concerning Nabidh: 'It is a test whereby a young man may benefit but an old man may be harmed.' If there was a wedding among them, Talhah and Zubaid would offer milk and honey to drink. It was said to Talhah: 'Why don't you offer Nabidh?' He said: 'I would not like a Muslim to become intoxicated because of me
তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় বানাচ্ছে। আমি জানি না, তা কী, অথচ বিশ বছর যাবত আমার পানীয় হলো পানি, দুধ এবং মধু।
It was narrated that 'Abidah said:"The people have invented drinks and I do not know what they are. I have not drunk anything for 20 years except water, milk and honey
আহমদ ইবন আলী (রহঃ) ... ইবন মাসউদ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় আবিষ্কার করেছে, আমি জানি না, তা কী? অথচ আমি বিশ অথবা চল্লিশ বছর যাবত পানি এবং ছাতু ব্যতীত আর কিছুই পান করিনি। উল্লেখ্য যে, তিনি নবীযের কথা বলেন নি।
It was narrated that Ibn Mas'ud said:"The people have invented new drinks and I do not know what they are. I have not drunk anything for 20 years (or he said: 40 years) except water and Sawiq (barley gruel), and he did not mention Nabidh