তিনি বলেন, আমি আবু উসামা (রহঃ)-কে বলতে শুনেছি, শাম, মিসর, ইয়ামন ও হিজাযে আমি আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ)-এর চাইতে জ্ঞান-পিপাসু আর কাউকে দেখিনি।
Ubaidullah bin Sa'eed said:"I heard Abu Usamah say: 'I never saw any man more assiduous in seeking knowledge than 'Abdullah bin Al-Mubarak, not in Ash-Sham, Egypt, Yemen or the Hijaz
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ كَانَ لأُمِّ سُلَيْمٍ قَدَحٌ مِنْ عَيْدَانٍ فَقَالَتْ سَقَيْتُ فِيهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُلَّ الشَّرَابِ الْمَاءَ وَالْعَسَلَ وَاللَّبَنَ وَالنَّبِيذَ .
রবী' ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, উম্মে সুলায়ম (রাঃ) এর নিকট একটি কাঠের পেয়ালা ছিল। তিনি বলতেন, আমি এই পাত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পানীয় পান করাতাম, যা ছিল পানি, দুধ, মধু ও নবীয।
It was narrated that Anas said:Umm Sulaim had a wooden cup and she said: "I gave the Messenger of Allah [SAW] all kinds of things to drink in it: Water, honey, milk and Nabidh