আমর ইবন উসমান (রহঃ) ... ফায়রূয দায়লামী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা আঙুরওয়ালা। আর আল্লাহ্ তা'আলা মদ হারাম করার ঘােষণা দিয়ে আয়াত নাযিল করেছেন। আমরা এখন কি করবো? তিনি বললেনঃ তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তিনি বললেনঃ তা ভোরে ভিজিয়ে বৈকালীক আহারের পর পান করবে। আর সন্ধ্যায় ভিজিয়ে সকালের খাবারের পর পান করবে। আমি বললামঃ তা উথলানো পর্যন্ত কি রেখে দেব না ? তিনি বললেনঃ তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে; আর যদি অনেকক্ষণ এভাবে থাকে, তবে তা সিরকা হয়ে যাবে।
It was narrated from 'Abdullah Ad-Dailami that his father Fairuz said:"I came to the Messenger of Allah [SAW] and said: 'O Messenger of Allah, we have grapevines and Allah, the Mighty and Sublime, has revealed that Khamr (wine) is forbidden, so what should we do?' He said: 'Make raisins.' I said: 'What should we do with the raisins?' He said: 'Soak them in the morning and drink them in the evening, and soak them in the evening and drink them in the morning.' I said: 'Can we leave it until it gets stronger?' He said: 'Do not put it in clay vessels, rather put it in skins, for if it stays there for a long time, it will turn into vinegar
ঈসা ইবন মুহাম্মদ আবু উমায়র ইবন নাহহাস (রহঃ) ... ফায়রূয দায়লামী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একদা আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের অনেক আঙুর আছে। আমরা তা কি করবো? তিনি বললেন, তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তিনি বললেন, তোমরা তা দিয়ে নবীয তৈরি করবে। তা ভোরে ভিজিয়ে বৈকালীক আহারের পর পান করবে এবং সন্ধ্যায় ভিজিয়ে সকালে খাবারের পর পান করবে। আর তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে। বেশি দেরী হলে তা সিরকা হয়ে যাবে।
It was narrated from Ibn Al-Dailami that his father said:"We said: 'O Messenger of Allah, we have grapevines; what should we do with them?' He said: 'Make raisins.' We said: 'What should we do with the raisins?' He said: 'Soak them in the morning and drink them in the evening, and soak them in the evening and drink them in the morning.' I said: 'Can we leave it until it gets stronger?' He said: 'Do not put it in clay vessels, rather put it in skins, for if it stays there for a long time, it will turn into vinegar