তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, আল্লাহর শপথ! আগুন কোন বস্তুকে হালালও করতে পারে না, আর হারামও করতে পারে না। “হালাল করতে পারে না,” এর ব্যাখ্যায় আমাকে বললেনঃ লোকে বলে, জ্বালানো দ্রাক্ষারস হালাল। অথচ তা জ্বালানাের পূর্বে হারাম ছিল। আর “হারাম করতে পারে না”(-এর ব্যাখ্যায় তিনি বললেন, লোকে বলে, আগুনে পাকান বস্তু খাওয়ার পর উযূ করবে।)
Ata' said:"I heard Ibn 'Abbas say: 'By Allah, fire does not make anything permissible or forbidden.'" He said: "Then he explained what he meant by 'it does not make permissible' as referring to what they said about At-Tila' (thickened grape juice), and he explained what he said about 'it does not make forbidden' as referring to performing Wudu' after eating something that has been touched by fire
সুওয়ায়দ (রহঃ) ... আবূ সাবিত সালাবী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে রস সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ যতক্ষণ তা তাজা থাকে, ততক্ষণ তা পান কর। সে বললোঃ আমি তা জ্বাল দিয়েছি। কিন্তু এখনও আমার মনে সন্দেহ রয়েছে। ইবন আব্বাস (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ তুমি কি জ্বাল দেয়ার আগে তা পান করতে পারতে? সে বললোঃ না। তিনি বললেনঃ আগুন হারাম বস্তুকে হালাল করতে পারে না।
It was narrated that Abu Thabit Ath-Tha'labi said:"I was with Ibn 'Abbas when a man came to him and asked him about juice. He said: 'Drink that which is fresh.' He said: 'I cooked a drink on the fire and I am not sure about it.' He said: 'Did you drink it before you cooked it?' He said: 'No.' He said: 'Fire does not make permissible something that is forbidden.'" (Sahih Mawquf)