সুওয়ায়দ (রহঃ) ... বশীর ইবন মুহাজির (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি হাসান এর নিকট যে দ্রাক্ষারস জ্বালানো হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি জ্বালাতে থাকবে, যাবৎ না দুই-তৃতীয়াংশ জ্বলে যায় এবং এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তা পান করতে পারবে।
It was narrated that Bushair bin Al-Muhajir said:"I asked Al-Hasan about juice that has been cooked. He said: 'That which has been cooked until two-third of it has gone and one-third is left
তিনি বলেন, আমি হাসান (রাঃ) এর নিকট ঐ দ্রাক্ষারস সম্পর্কে প্রশ্ন করলাম, যা জ্বালার পর অর্ধেক অবশিষ্ট রয়েছে, তা পান করা সম্পর্কে তিনি বললেনঃ না, তা পান করাে না।
Abu Raja' said:"I asked Al-Hasan about At-Tila' (thickened grape juice) that has been reduced to half. He said: 'Do not drink it
তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছিঃ শয়তান নূহ (আঃ)-এর সাথে একটি খেজুরগাছের ব্যাপারে ঝগড়া করলো। সে বললোঃ এটা আমার, আর নূহ (আঃ) বললেনঃ এটা আমার। তখন সাব্যস্ত হলো যে, এর দুই অংশ শয়তানের এবং এক অংশ নূহ (আঃ)-এর।
It was narrated that Anas bin Sirin said:"I heard Anas bin Malik say: 'The Shaitan disputed with Nuh, peace be upon him, concerning the grapevine. One said: "This is for me," and the other said: "This is for me." Then they agreed that Nuh would have one-third and the Shaitan would have two-thirds
তিনি বলেন, যখন দ্রাক্ষারসের এক-তৃতীয়াংশ রেখে বাকিটা জ্বালানো হয়, তা পানে কোন দোষ নেই।
It was narrated that Sa'eed bin Al-Musayyab said:"When At-Tila' (thickened grape juice) has been cooked and reduced to one-third, then there is nothing wrong with it