হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। আর প্রত্যেক নেশাদায়ক দ্রব্যই মদ। আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেনঃ এ হাদীসের রাবীগণ নির্ভরযােগ্য, বিশুদ্ধ বর্ণনার ক্ষেত্রে প্রসিদ্ধ। আবদুল মালিক (রহঃ)-এর বর্ণিত হাদীস, তাদের বর্ণিত হাদীসের মুকাবিলায় গ্রহণযােগ্য হতে পারে না, যদিও তার মত একদল রাবী তার সমর্থন করে।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah [SAW] said: 'Every intoxicant is unlawful and every intoxicant is Khamr
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা মদ হারাম করেছেন। আর প্রত্যেক নেশাদায়ক দ্রব্য হারাম।
It was narrated from Salim bin 'Abdullah, from his father, that:The Messenger of Allah [SAW] said: "Allah has forbidden Khamr, and every intoxicant is unlawful
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর নিকট প্রতিপালিত হই। তাঁর জন্য কিশমিশ ভেজানাে হতো। তিনি তা পরবর্তী দিন পান করতেন। পরে কিসমিশ শুকিয়ে নেয়া হতো এবং তার সাথে অন্য কিসমিশ মিশিয়ে তাতে পানি ঢালা হতো। পরের দিন তিনি তা পান করতেন। তারপরের দিন তা ফেলে দিতেন। তারা আবু মাসঊদ উকবা ইন আমর এর বর্ণিত হাদীস দ্বারাও দলীল দিয়ে থাকেন, যা নিম্নরূপঃ
Ruqaiyah bint 'Amr bin Sa'd said:"I was under the care of Ibn 'Umar, and raisins would be soaked for him and he would drink them in the morning, then the raisins would be left to dry, and other raisins would be added to them, and water would be poured on top of them, and he would drink that in the morning. Then the day after he would throw them away