যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আবদুল মালিক ইবন নাফি (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবু আবদুর রহমান বলেন, আবদুল মালিক ইব্ন নাফি (রহঃ) প্রসিদ্ধ নন। তাঁর হাদীস দ্বারা প্রমাণ দেওয়া যায় না। ইবন উমর (রাঃ) থেকে প্রসিদ্ধ বর্ণনা এর বিপরীত, যা নিম্নরূপঃ
Narrated from 'Abdul-Malik bin Nafi' from Ibn 'Umar:
A similar report was narrated from 'Abdul-Malik bin Nafi' from Ibn 'Umar, from the Prophet [SAW]
তিনি বলেন, ইবন উমর (রাঃ) বলেছেনঃ আমি এক ব্যক্তিকে নবীযের পাত্র নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হতে দেখেছি, তখন তিনি রুকনের নিকট দাঁড়ান অবস্থায় ছিলেন। ঐ ব্যক্তি ঐ পাত্র তাঁর সামনে পেশ করলে, তিনি তা নিজের মুখের নিকট নিতেই তা খুব ঝাঁঝাল মনে হলো। তখন তিনি ঐ ব্যক্তিকে তা ফিরিয়ে দিলেন। এই সময় অন্য এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কি হারাম? তিনি বললেনঃ যে ব্যক্তি ঐ পাত্র এনেছিল তাকে ডাক। ঐ ব্যক্তি উপস্থিত হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে ঐ পাত্র নিয়ে নেন এবং পানি আনিয়ে তাতে মিশ্রিত করেন। পরে তিনি বলেনঃ যখন ঐ সকল পাত্রে নবীয ঝাঁঝাল হয়ে যায়, তখন পানি দ্বারা তার তীব্রতা দূর করবে।
Ibn 'Umar said:"While he was at the Rukn, I saw a man bring a cup to the Messenger of Allah [SAW] in which there was Nabidh. He gave the cup to him and he raised it to his mouth, but he found it to be strong, so he gave it back to him and a man among the people said: 'O Messenger of Allah, is it unlawful?' He said: 'Bring the man to me.' So he was brought to him. He took the cup from him and called for water. He poured it into the cup, which he raised to his mouth and frowned. Then he called for more water and poured it into it. Then he said: 'When these vessels become strong in taste, pour water on them to weaken them
সুওয়ায়দ (রহঃ) ... কায়স ইবন ওহবান (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আমার একটি কলস আছে, আমি তাতে নবীয প্রস্তুত করি। যখন গজিয়ে ওঠে, তারপর ঠাণ্ডা হয়ে যায়, তখন আমি তা পান করি। তিনি বললেনঃ আপনি কতদিন থেকে এভাবে নবীয পান করছেন? আমি বললামঃ বিশ বছর যাবত অথবা চল্লিশ বছর যাবত। তিনি বললেনঃ আপনার শিরা বহুদিন থেকে অপবিত্র বস্তু দ্বারা সিঞ্চিত হচ্ছে।
It was narrated that Qais bin Wahban said:"I asked Ibn 'Abbas: 'I have a small jar in which I make Nabidh and when it has bubbled and settled down again, I drink it.' He said: 'For how long you have been drinking that?' He said: 'For twenty years'" - or he said: 'for forty years.' He said: 'For a long time you have been quenching your thirst with something forbidden