হুসায়ন ইব্ন মানসূর (রহঃ) ... আবু অওন আবদুল্লাহ ইব্ন শাদ্দাদ থেকে এবং তিনি ইবন আব্বাস (রাঃ) থেকে। তিনি বলেন, মদ হারাম বস্তু অল্প হোক বা অধিক। আর অন্যান্য পানীয় যাতে মাদকতা সৃষ্টি হয়, তা হারাম। আবু আবদুর রহমান বলেন, ইবন শুবরুমা বর্ণিত হাদীস অপেক্ষা এই হাদীসই বেশি সঠিক। হুশায়ম ইবন বুশায়র তাদলীস (লুকোচুরি) করতেন। তা ছাড়া তার বর্ণনায় স্পষ্ট নেই যে, তিনি ইবন শুবরুমা থেকে শুনেছেন। আবার ইবন আব্বাস (রাঃ) থেকে নির্ভরযােগ্য রাবীগণ যা বর্ণনা করেছেন ইব্ন আওনের বর্ণনা তার সাথে সাদৃশ্যপূর্ণ।
It was narrated that Ibn 'Abbas said:"Khamr was forbidden in small or large amounts, as was every kind of drink that intoxicates
মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইবন হাকাম ও হুসায়ন ইন মানসূর (রহঃ) ... আবূ আওন আবদুল্লাহ ইবন শাদ্দাদ থেকে এবং তিনি ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, মদ অল্প হােক বা অধিক, তা হারাম। আর অন্যান্য পানীয়ের মধ্যে যা মাদকতা সৃষ্টি করে, তা-ও হারাম।
It was narrated that Ibn 'Abbas said:"Khamr was forbidden in and of itself, in small or large amounts, as was every kind of intoxicating drink
কুতায়বা (রহঃ) ... আবূ জুওয়াইরিয়া জারমী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একদা আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, তখন তিনি কাবার দিকে পিঠ দিয়ে বসেছিলেন, আমি তাঁকে বাযাক সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ বাযাক বের হওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেছেন। জেনে রাখ! প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। আরবদের মধ্যে আমিই সর্বপ্রথম এ সম্পর্কে প্রশ্ন করেছি।
It was narrated that Abu Al-Juwairiyah Al-Jarmi said:"I asked Ibn 'Abbas, when he was leaning back against the Ka'bah, about Badhaq (a drink made from the juice of grapes slightly boiled). He said: 'Muhammad came before Badhaq (i.e., it was not known during his time), but everything that intoxicates in unlawful.'" He said: "I was the first of the 'Arabs to ask him
আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন শুবরুমা বলেন, আমার কাছে নির্ভরযোগ্য ব্যক্তি অবিদুল্লাহ ইবন শাদ্দাদ থেকে এবং তিনি ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, মদতো প্রকৃতপক্ষে হারাম বস্তু, তা কম হোক বা বেশি। অন্যান্য পানীয় তখন হারাম, যখন তাতে মাদকতা সৃষ্টি হয়। আবূ আওন মুহাম্মাদ ইবন উবায়দুল্লাহ সাকাফী তার বিপরীত বর্ণনা করেছেন যা নিম্নরূপঃ
It was narrated that Ibn 'Abbas said:"Khamr was forbidden in and of itself in small or large amounts, as was every kind of intoxicating drink