أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " .
ইয়াহইয়া ইবন দুরস্ত (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে সদা-সর্বদা শরাব পান করে মারা যায়, সে আখিরাতে তা অর্থাৎ পবিত্র পানীয় পান করতে পারবে না।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever drinks Khamr in this world and dies addicted to it, will not drink it in the Hereafter
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত যে, উমর (রাঃ) রবীআ ইবন উমাইয়্যাকে শরাব পান করার দরুন খায়বরে নির্বাসন দিয়েছিলেন। পরে সে রোমের বাদশাহ হিরাকলের নিকট চলে যায় এবং খৃস্টধর্ম গ্রহণ করে। তা শুনে উমর (রাঃ) বললেনঃ এরপর আমি আর কোন মুসলিমকে নির্বাসন দেব না।
It was narrated that Sa'eed bin Al-Musayyab said:"'Umar, may Allah be pleased with him, banished Rabi'ah bin Umaiyah to Khaibar for drinking Khamr, and he went and joined Heraclius and became a Christian. 'Umar, may Allah be pleased with him, said: 'I will never expel any Muslim after this
সুওয়ায়দ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি পৃথিবীতে মদ পান করে এ অবস্থায় মারা যাবে যে, সে সর্বদা তা পান করতো এবং তা থেকে তাওবা করে নি, আখিরাতে সে পবিত্র পানীয় পান করতে পাবে না।
It was narrated from Ibn 'Umar that :The Prophet [SAW] said: "Whoever drinks Khamr in this world and dies addicted to it, and not having repented, will not drink it in the Hereafter