সুওয়ায়দ (রহঃ) ... উসমান (রাঃ) বলতেন, তোমরা মদ পরিত্যাগ কর। কেননা এটাই সকল অনিষ্টের মূল। তোমাদের পূর্ব যুগে এক ব্যক্তি ছিল। সে সর্বদা ইবাদত-বন্দেগীতে লিপ্ত থাকত এবং লোক সংশ্রব হতে দূরে থাকত। এরপর পূর্বোক্ত ঘটনা বর্ণনা করে বললেনঃ তোমরা মদ পরিত্যাগ কর; কেননা, আল্লাহর শপথ! মদ এবং ঈমান কখনো সহাবস্থান করে না; বরং একটি অপরটিকে বের করে দেয়।
Abu Bakr bin 'Abdur-Rahman bin Al-Harith narrated that his father said:"I heard 'Uthman say: 'Avoid Khamr for it is the mother of all evils. There was a man among those who came before you who was a devoted worshipper and used to stay away from people.'" And he mentioned something similar. He said: "Avoid Khamr for, by Allah, it can never coexist with Faith, but soon one of them will expel the other
তোমরা মাদকদ্রব্য পরিত্যাগ কর, কেননা তা নানা প্রকার অপকর্মের প্রসূতি। তোমাদের পূর্ববর্তী যুগে এক আবেদ ব্যক্তি ছিল। এক কুলটা রমণী তাকে নিজের ধোঁকাবাজির জালে আবদ্ধ করতে মনস্থ করে। এজন্য সে তার এক দাসীকে তার নিকট প্রেরণ করে তাকে সাক্ষ্যদানের জন্য ডেকে পাঠায়। তখন ঐ আবেদ ব্যক্তি ঐ দাসীর সাথে গমন করলো। সে যখনই কোন দরজা অতিক্রম করত, দাসী পেছন থেকে সেটি বন্ধ করে দিত। এভাবে সেই আবেদ ব্যক্তি এক অতি সুন্দরী নারীর সামনে উপস্থিত হলো আর তার সামনে ছিল একটি ছেলে এবং এক পেয়ালা মদ। সেই নারী আবেদকে বললোঃ আল্লাহর শপথ! আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাই নি, বরং এজন্য ডেকে পাঠিয়েছি যে, আপনি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবেন, অথবা এই মদ পান করবেন, অথবা এই ছেলেকে হত্যা করবেন। সেই আবেদ বললোঃ আমাকে এই মদের একটি মাত্র পেয়ালা দাও। ঐ নারী তাকে এক পেয়ালা মদ পান করালো। তখন সে বললোঃ আরও দাও। মোটকথা ঐ আবেদ আর থামল না, যাবৎ না সে তার সাথে ব্যভিচার করলো এবং ঐ ছেলেকেও হত্যা করলো। অতএব তোমরা মদ পরিত্যাগ কর। কেননা আল্লাহর শপথ! মদ ও ঈমান কখন সহাবস্থান করে না। এর একটি অন্যটিকে বের করে দেয়।
It was narrated from Abu Bakr bin 'Abdur-Rahman bin Al-Harith that his father said:"I heard 'Uthman, may Allah be pleased with him, say: 'Avoid Khamr for it is the mother of all evils. There was a man among those who came before you who was a devoted worshipper. An immoral woman fell in love with him. She sent her slave girl to him, saying: We are calling you to bear witness. So he set out with her slave girl, and every time he entered a door, she locked it behind him, until he reached a beautiful woman who has with her a boy and a vessel of wine. She said: 'By Allah, I did not call you to bear witness, rather I called you to have intercourse with me, or to drink a cup of this wine, or to kill this boy.' He said: 'Pour me a cup of this wine.' So she poured him a cup. He said: 'Give me more.' And soon he had intercourse with her and killed the boy. So avoid Khamr, for by Allah faith and addiction to Khamr cannot coexist but, one of them will soon expel the other
আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, যে ব্যক্তি মদ পান করলো, অথচ নেশাগ্রস্থ হলো না, তার নামায কবূল হবে না, যতক্ষণ ঐ মদ তার পেটে অথবা শিরায় অবস্থান করবে। যদি ঐ ব্যক্তি সে অবস্থায় মারা যায়, তবে তার চল্লিশ দিনের নামায কবূল হবে না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির অবস্থায় মারা যাবে।
It was narrated that Ibn 'Umar said:"Whoever drinks Khamr and does not get intoxicated, his Salah will not be accepted so long as any trace of it remains in his belly or his veins, and if he dies he will die a Kafir. If he becomes intoxicated his Salah will not be accepted for 40 nights, and if he dies during them, he will die a Kafir." (Sahih Mawquf)
কুতায়বা ও আলী ইবন হুজুর (রহঃ) ... মাসরূক (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, কোন বিচারক যখন কোন উপঢৌকন গ্রহণ করে, তখন সে যেন হারাম খায়, আর যখন সে ঘুষ গ্রহণ করে, তখন সে কুফরী পর্যন্ত পৌছায়। মাসরুক (রহঃ) আরো বলেনঃ যে ব্যক্তি শরাব পান করে, সে কাফির হয়ে যায়। তার কুফরী এই যে, তার নামায কবুল হয় না।
It was narrated that Masruq said:"If a judge accepts a gift he has consumed something unlawful, and if he accepts a bribe, that takes him to the level of Kufr." Masruq said: "Whoever drinks Khamr, he has committed (an act of) Kufr, and his Kufr is that his Salah does not count