ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন ব্যভিচারী ব্যভিচার করে, তখন সে মু'মিন অবস্থায় ব্যভিচার করে না। চোর যখন চুরি করে তখন সে মু'মিন অবস্থায় চুরি করে না। আর কেউ যখন মদ পান করে, তখন সে মু'মিন অবস্থায় মদ পান করে না এবং যখন কেউ কোন মূল্যবান সম্পদ লুণ্ঠন করে আর মুসলিমগণ তার দিকে তাদের চোখ তুলে তাকিয়ে থাকে, তখন সে মু'মিন অবস্থায় লুণ্ঠন করে না।
It was narrated from Abu Hurairah that:The Prophet [SAW] said: "The adulterer is not a believer at the moment when he is committing adultery, and the thief is not a believer at the moment when he is stealing, and the wine drinker is not a believer at the moment when he is drinking wine, and the robber is not a believer at the moment when he is robbing and taking something valuable by force while the Muslims are looking at it
ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন সে মু'মিন অবস্থায় ব্যভিচার করে না। মদখোর যখন মদ পান করে, তখন সে মু'মিন অবস্থায় মদ পান করে না। চোর যখন চুরি করে, তখন সে মু'মিন অবস্থায় চুরি করে না। আর যখন কোন ডাকাত ডাকাতিতে লিপ্ত হয়, আর লোক চোখ তুলে দেখতে থাকে, তখন সেও মু'মিন অবস্থায় ডাকাতি করে না।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'The adulterer is not a believer at the moment when he is committing adultery, and the wine drinker is not a believer at the moment when he is drinking wine, and the thief is not a believer at the moment when he is stealing, and the robber is not a believer at the moment when he is robbing and people are looking on
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَنَفَرٍ، مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ ثُمَّ إِنْ شَرِبَ فَاجْلِدُوهُ ثُمَّ إِنْ شَرِبَ فَاجْلِدُوهُ ثُمَّ إِنْ شَرِبَ فَاقْتُلُوهُ " .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) সহ একদল সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মদ পান করে, তাকে বেত্রাঘাত কর। পুনরায় পান করলে আবার বেত্রাঘাত কর; তারপর আবার পান করলে তাকে হত্যা কর।
It was narrated that Ibn 'Umar and a number of the Companions of Muhammad [SAW] said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever drinks Khamr, whip him; then if he drinks (again), whip him; then if he drinks (again), whip him; then if he drinks (again), kill him
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ خَالِدٍ، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ شُعْبَةَ، قَالَ سَمِعْتُ أَبَا بَكْرِ بْنَ حَفْصٍ، يَقُولُ سَمِعْتُ ابْنَ مُحَيْرِيزٍ، يُحَدِّثُ عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَشْرَبُ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا " .
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে কিন্তু তারা এর অন্য নাম দেবে।
Ibn Muhairiz narrated from a man among the Companions of the Prophet [SAW] that :The Prophet [SAW] said: "People among my Ummah will drink Khamr, calling it by another name