أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ زَاذَانَ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قُلْتُ حَدِّثْنِي بِشَىْءٍ، سَمِعْتَهُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَوْعِيَةِ وَفَسِّرْهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ وَهُوَ الَّذِي تُسَمُّونَهُ أَنْتُمُ الْجَرَّةَ وَنَهَى عَنِ الدُّبَّاءِ وَهُوَ الَّذِي تُسَمُّونَهُ أَنْتُمُ الْقَرْعَ وَنَهَى عَنِ النَّقِيرِ وَهِيَ النَّخْلَةُ يَنْقُرُونَهَا وَنَهَى عَنِ الْمُزَفَّتِ وَهُوَ الْمُقَيَّرُ .
আমর ইব্ন ইয়াযীদ (রহঃ) ... যাযান (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাত্র সম্বন্ধে যা শ্রবণ করেছেন, তা আমার নিকট বর্ণনা করুন এবং তার ব্যাখ্যা করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হানতাম (সবুজ কলসি) থেকে যাকে তোমরা জার্রা বলে থাক। আর তিনি দুব্বা (কদুর খােল) হতে নিষেধ করেছেন, যাকে তোমরা কার বলে থাক। আর তিনি নাকীর হতে নিষেধ করেছেন; যা খেজুর গাছ হতে নির্মিত পাত্র। আর তিনি মুযাফফাত হতে নিষেধ করেছেন, আর তা হলো আলকাতরা মাখা পাত্র।
Zadan said:"I asked 'Abdullah bin 'Umar: 'Tell me of something that you heard from the Messenger of Allah [SAW] concerning vessels and explain it.' He said: 'The Messenger of Allah [SAW] forbade Al-Hantam, which are what you call earthenware jars. And he forbade Ad-Dubba' which are what you call squash. And he forbade An-Naqir, which are hollowed-out date palm wood. And he forbade Al-Muzaffat which are (Al-Muqayyar) vessels daubed with tar
সুওয়ায়দ (রহঃ) ... আসমা বিনত ইয়াযীদ (রাঃ) তাঁর চাচাত ভাই আনাস (রাঃ) এর নিকট শ্রবন করেছেন, তিনি বলেছেন, আল্লাহ্ তা'আলা কি বলেন নি যে, “রাসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক।”(সূরা হাশরঃ ৭) আমি বললামঃ হ্যাঁ। তিনি আবার বললেনঃ আল্লাহ্ তা'আলা কি বলেন নি যে, “যখন আল্লাহ্ এবং তাঁর রাসূল কোন বিষয়ে আদেশ করেন, তখন মুসলিম পুরুষ অথবা নারীর সে বিষয়ে কোন এখতিয়ার থাকে না।” (সূরা আহযাবঃ ৩৬) আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খােল এবং সবুজ কলস থেকে।
It was narrated from Asma' bint Yazid that:A paternal uncle of hers whose name was Anas said: "Ibn 'Abbas said: Does not Allah say: "And whatsoever the Messenger (Muhammad) gives you, take it; and whatsoever he forbids you, abstain (from it).'? He said: 'Yes.' He said: 'Does not Allah say: 'It is not for a believer, man or woman, when Allah and His Messenger have decreed a matter that they should have any option in their decision?' I said: 'Yes.' He said: 'I bear witness that the Prophet of Allah [SAW] forbade An-Naqir, Al-Muqayyar, Ad-Dubba', and Al-Hantam
সাউওয়ার ইবন আবদুল্লাহ্ ইবন সাউওয়ার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়সের প্রতিনিধি দল আসলে তাদেরকে দুব্বা, হান্তাম, নাকীর এবং মুযাফফাত হতে নিষেধ করেন। তিনি বলেন, তোমরা নিজেদের মশকে নবীয তৈরি করবে এবং তার মুখ বেঁধে রাখবে আর তা মিষ্টি করে পান করবে। উপস্থিত লোকের একজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এতটুকুতে অনুমতি দান করুন। তিনি হাতে ইঙ্গিত করে বললেনঃ তাহলে তুমি এতখানি করবে (অর্থাৎ সীমালঙ্ঘন করবে)।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] forbade the delegation of 'Abdul-Qais, when they came to him, Ad-Dubba', An-Naqir, Al-Muzaffat, and large water-skins that are cut from the top and can no longer be closed. He said: 'Make Nabidh in your water-skins, and close them and drink it sweet.' One of them said: 'O Messenger of Allah, give me permission concerning something like this. He said: 'If you make it like this,' and he gestured with his hand, showing him how
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، وَابْنَ، عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ ثُمَّ تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ { وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا } .
আহমদ ইবন সুলায়মান (রহঃ) .... ইবন উমর এবং ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তাঁরা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দান করেন যে, তিনি কদুর খােল, সবুজ কলস, আলকাতরা মাখা পাত্র এবং কাঠের পাত্র থেকে নিষেধ করেছেন। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেনঃ অর্থাৎ রাসূল তোমাদেরকে যা দান করেন তা গ্রহণ করাে আর যা হতে তিনি তোমাদের নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক। (সূরা হাশরঃ)
Sa'eed bin Jubair narrated that:He heard Ibn 'Umar and Ibn 'Abbas testify that the Messenger of Allah [SAW] forbade Ad-Dubba' (gourds), Al-Hantam, Al-Muzaffat, and An-Naqir. Then the Messenger of Allah [SAW] recited this Verse: "And whatsoever the Messenger (Muhammad) gives you, take it; and whatsoever he forbids you, abstain (from it)