أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ إِسْمَاعِيلَ، - وَهُوَ ابْنُ سُمَيْعٍ - قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ عُمَيْرٍ، قَالَ قَالَ صَعْصَعَةُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ انْهَنَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ .
কুতায়বা (রহঃ) ... স'সা (রহঃ) আলী ইবন আবু তালিব (রাঃ)-কে বললেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, যা থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুব্বা এবং হানতাম থেকে নিষেধ করেছেন।
Sa'sa'ah said to 'Ali bin Abi Talib - may Allah honor his face - :"Forbid to us, O Commander of the Believers! What the Messenger of Allah [SAW] forbade to you." He said: "The Messenger of Allah [SAW] forbade me from using Ad-Dubba' and Al-Hantam
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ رَجُلٌ لاِبْنِ عُمَرَ أَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ نَعَمْ . قَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ .
যে সকল পাত্রে নবীয তৈরি নিষেধ এবং যে সব পাত্রে নিষেধ নয় ৫৬১৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... তাউস (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে বললো, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাউস (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি তাঁর নিকট এটা শুনেছি।
It was narrated that Tawus said:"A man said to Ibn 'Umar: 'Did the Messenger of Allah [SAW] forbid soaking (fruits) in earthenware jars?' He said: 'Yes.' Tawus said: 'By Allah, I heard that from him
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার বালা ও রেশমী কাপড় পরিধান করতে, আর রেশমী লাল জীনপপাশে সওয়ার হতে এবং যবের তৈরি শরাব পান করতে নিষেধ করেছেন।
It was narrated that 'Ali - may Allah honor his face - said:"The Prophet [SAW] forbade to me to use gold rings, Al-Qassi, Al-Mitharah and Al-Ji'ah (a barley drink)