Skip to content
1 October 2026 20 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 5606 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي الْجُوَيْرِيَةِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، وَسُئِلَ، فَقِيلَ لَهُ أَفْتِنَا فِي الْبَاذَقِ ‏.‏ فَقَالَ سَبَقَ مُحَمَّدٌ الْبَاذَقَ وَمَا أَسْكَرَ فَهُوَ حَرَامٌ ‏.‏

কুতায়বা (রহঃ) ... আবুল জুওাইরিয়া (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) এর নিকট কাউকে প্রশ্ন করতে শুনলাম, কেউ তাঁকে বললোঃ আমাকে বাযাক সম্বন্ধে কিছু বলুন, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বাযাক ছিল না। আর প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
It was narrated that Abu Al-Juwairiyah said:"I heard Ibn 'Abbas when he was asked: 'Advise us about Badhiq (a drink made from the juice of grapes slightly boiled).' He said: 'Muhammad came before Badhiq (i.e., it was not known during his time), but everything that intoxicates is unlawful
Sunan an-Nasa’i 5606 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih Bukhari

More from this chapter

Whole chapter
Hadith 5605 Sahih
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ آيَةَ الْخَمْرِ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الْمِزْرَ قَالَ ‏"‏ وَمَا الْمِزْرُ ‏"‏ ‏.‏ قَالَ حَبَّةٌ تُصْنَعُ بِالْيَمَنِ ‏.‏ فَقَالَ ‏"‏ تُسْكِرُ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‏"‏ ‏.‏
আবু বকর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় মদের আয়াত পাঠ করলেন। তখন এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! মিযর-এর কী বিধান? তিনি বললেনঃ মিযর কী? সে বললোঃ এক প্রকার পানীয়, যা ইয়ামানে তৈরি হয়। তিনি বললেনঃ তাতে মাদকতা আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা হারাম।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah [SAW] delivered a Khutbah and quoted the Verse about Khamr. A man said: 'O Messenger of Allah, what do you think about Al-Mizr (beer)?' He said: 'What is beer?' He said: 'A (drink) from grains that is made in Yemen.' He said: 'Does it intoxicate?' He said: 'Yes.' He said: 'Every intoxicant is unlawful
Sunan an-Nasa’i 5605 Open
Hadith 5607 Sahih
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ ‏"‏ ‏.‏
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, তার অল্পও হারাম।
Amr bin Shu'aib narrated from his father, from his grandfather, that:The Prophet [SAW] said: "What intoxicates in large amounts, a small amount of it is unlawful
Sunan an-Nasa’i 5607 Open
Hadith 5604 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، عَنِ ابْنِ فُضَيْلٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بِهَا أَشْرِبَةً يُقَالُ لَهَا الْبِتْعُ وَالْمِزْرُ قَالَ ‏"‏ وَمَا الْبِتْعُ وَالْمِزْرُ ‏"‏ ‏.‏ قُلْتُ شَرَابٌ يَكُونُ مِنَ الْعَسَلِ وَالْمِزْرُ يَكُونُ مِنَ الشَّعِيرِ ‏.‏ قَالَ ‏"‏ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‏"‏ ‏.‏
মুহাম্মাদ ইবন আদম ইবন সুমায়মান (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠান। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সেখানে মিযর এবং বিত পাওয়া যায়। তিনি বললেনঃ বিত ও মিযর কী বস্তু? আমি বললামঃ বিত্ এক প্রকার পানীয় যা মধু দ্বারা তৈরি করা হয়; আর মিযর যব দ্বারা তৈরি হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা-ই হারাম।
It was narrated from Abu Burdah that his father said:"The Messenger of Allah [SAW] sent me to Yemen and I said: 'O Messenger of Allah, there are drinks there which they call Al-Bit' (mead) and Al-Mizr (beer).' He said: 'What is mead (and beer)?' I said: 'A drink made from honey, and beer is made from barley.' He said: 'Every intoxicant is unlawful