أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الْبِتْعِ فَقَالَ " كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ " . وَالْبِتْعُ هُوَ نَبِيذُ الْعَسَلِ .
আলী ইবন মায়মূন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মধুর তৈরি শরাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ যে বস্তুই মাদকতা আনে তা হারাম। আর 'বিত' হলো মধুর তৈরি শরাব।
It was narrated from 'Aishah that:The Prophet [SAW] was asked about mead and he said: "Every drink that intoxicates is unlawful." And mead is a drink made of honey
আহমাদ ইবন আবদুল্লাহ ইবন আলী (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং মু'আয (রাঃ)-কে ইয়ামনে পাঠান। মুআয (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদেরকে এমন এক দেশে পাঠাচ্ছেন, যেখানকার অধিবাসীগণ নানারকমের পানীয় ব্যবহার করে থাকে। আমরা কী পান করবাে? তিনি বললেনঃ তোমরা পানীয় পান করবে কিন্তু ঐ পানীয় যাতে মাদকতা থাকে, তা পান করবে না।
It was narrated from Abu Burdah that his father said:"The Messenger of Allah [SAW] sent Mu'adh and me to Yemen. Mu'adh said: 'You are sending us to a land where the people have many kinds of drinks. What should I drink?' He said: 'Drink, but do not drink any intoxicant
সুওয়ায়দ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মধুর শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ প্রত্যেক পানীয় যাতে মাদকতা রয়েছে, তা হারাম। আর মধুর শরাবকে 'বিত' বলা হয়।
It was narrated that 'Aishah, may Allah be pleased with her, that :The Messenger of Allah [SAW] was asked about mead and he said: "Every drink that intoxicates is unlawful," and mead is made from honey