সুওয়ায়দ ইবন নাসর ও হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ দু'টি থেকেই মদ প্রস্তুত হয়। সুওয়ায়দ (রহঃ)-এর বর্ণনায় আছে এ দুটো গাছ অর্থাৎ খেজুর ও আঙুরের গাছ থেকে।
Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'Khamr comes from these two.'" Suwaid (one of the narrators) said: "From these two trees: The date palm and the grapevine
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আম্মার (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ একত্রে ভেজাতে নিষেধ করেছেন এবং শুকনো ও অর্ধপাকা খেজুর একত্রে ভেজাতেও নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ কিশমিশকে পৃথক এবং খেজুর পৃথক ভেজাবে এবং অর্ধপাকা খেজুরও পৃথক ভেজাবে।
It was narrated from Abu Sa'eed Al-Khudri that:The Prophet [SAW] forbade soaking dried dates and raisins, and dried dates and Al-Busr, and he said: "Soak raisins on their own, and dried dates on their own, and Al-Busr on their own