তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামায কি দিয়ে আরম্ভ করতেন? তিনি বললেনঃ তুমি আমাকে এমন প্রশ্ন করেছ, যে সম্পর্কে আমাকে কেউই জিজ্ঞাসা করেনি। তিনি দশবার তাকবীর বলতেন, দশবার সুবহানাল্লাহ্ বলতেন, দশবার ইস্তিগফার করতেন। পরে বলতেনঃ হে আল্লাহ্! আমাকে ক্ষমা করুন, আমাকে পথ প্রদর্শন করুন, আমাকে রিযক দান করুন, আমাকে নিরাপদ রাখুন, আর তিনি কিয়ামত দিবসের সংকীর্ণাবস্থা হতে আশ্রয় চাইতেন।
It was narrated that 'Asim bin Humaid said:"I asked 'Aishah with what the Messenger of Allah [SAW] would start Qiyam Al-Lail. She said: 'You have asked me about something that no one else has asked me about. He used to say Allahu Akbar ten times, and Subhan-Allah ten times, and Istaghfir-Allah ten times, and he would say, Allahummaghfirli, wahdini, warzuqni, wa'afini (O Allah, forgive me, guide me, grant me provision and give me good health,) and he would seek refuge from the difficulty of the standing on the Day of Resurrection
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি একরাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার বিছানায় তালাশ করলাম। না পেয়ে আমি বিছানার মাথার দিকে হাত দিলাম। আমার হাত তাঁর পায়ের তলদেশে লাগলো। এ সময় তিনি সিজদায় থেকে বলছিলেনঃ হে আল্লাহ! আমি আপনার আযাব হতে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি। আর আপনার অসন্তুষ্টি হতে আপনার সন্তুষ্টির আশ্রয় চাচ্ছি। আর আমি আপনার থেকে আপনার আশ্রয় কামনা করছি।
It was narrated that 'Aishah said:"I looked for the Messenger of Allah [SAW] one night in my bed, and I did not find him. I struck my hand on the head of the bed, and my hand fell on the soles of his feet. He was prostrating and saying: 'A'udhu bi 'afwika min 'iqabika, wa a'udhu bi ridaka min sakhatika, wa a'udhu bika minka (I seek refuge in Your forgiveness from Your punishment, and I seek refuge in Your pleasure from Your wrath, and I seek refuge in You from You)
মুহাম্মাদ ইবন আদম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমি যে বিদ্যা উপকারে আসে না, যে অন্তর ভয় করে না, যে প্রবৃত্তি তৃপ্ত হয় না এবং যে দু'আ শ্রবণ করা হয় না, তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated from Sa'eed, from Abu Hurairah who said:"The Messenger of Allah [SAW] said: 'Allahumma inni a'udhu bika min 'ilmin la yanfa'u, wa min qalbin la yakhsha'u, wa min nafsin la tashba'u, wa min du'a'in la yusma' (O Allah, I seek refuge with You from knowledge that is of no benefit, a heart that is not humble, a soul that is not satisfied and a supplication that is not heard)
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবুল আসওয়াদ সালামী (রাঃ)-ও ঐরূপ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি ঘরচাপা পড়া হতে এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি উপর হতে পড়ে যাওয়া থেকে, আর আমি আপনার আশ্রয় চাচ্ছি অগিকান্ড এবং পানিতে ডুবে মরা থেকে, আর আপনার আশ্রয় গ্রহণ করছি, পাছে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করে, আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, যাতে আপনার রাস্তায় পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মৃত্যুবরণ না করি, আর আমি আপনার আশ্রয় চাচ্ছিত যাতে সর্প দংশনে মৃত্যুবরণ না করি।
It was narrated that Abu Al-Aswad Al-Sulami said:"The Messenger of Allah [SAW] used to say: 'Allahumma inni a'udhu bika minal-hadmi, wa a'udhu bika minat-taraddi, wa a'udhu bika minal-gharaqi, wal-hariqi, wa a'udhu bika an yatakhabbatanish-shaitanu 'indal-mawti, wa a'udhu bika an amuta fi sabilika mudbiran, wa a'udhu bika an amuta ladigha (O Allah, I seek refuge in You from being crushed by a falling wall, and I seek refuge with You from drowning or being burned, and I seek refuge with You from being led astray by the Shaitan at the time of death, and I seek refuge with You from being killed for Your sake while fleeing the battlefield, and I seek refuge with You from dying of a scorpion sting)