কুতায়বা (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জান্নাত চায়, তখন জান্নাত বলেঃ হে আল্লাহ্! আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম বলেঃ হে আল্লাহ! আপনি তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দিন।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever asks Allah for Paradise three times, Paradise will say: 'O Allah, admit him to Paradise.' And whoever seeks protection from Hell three times, Hell will say: 'O Allah, protect him from the Fire
আমর ইবন সাওয়াদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর সালাতে বলতে শুনেছিঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি; কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা, জীবন-মৃত্যুর ফিতনা এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে।
It was narrated from Sulaiman bin Sinan Al-Muzani that he heard Abu Hurairah say:"I heard Abu Al-Qasim [SAW] say, during his prayer: 'Allahumma, inni a'udhu bika min fitnatil-qabri, wa fitnatid-dajjali, wa min fitnatil-mahya wal-mamati, wa min harri jahannam (O Allah, I seek refuge with You from the trial of the grave, and from the tribulation of the Dajjal, and from the trials of life and death, and from the heat of Hell)
আমর ইবন আলী (রহঃ) ... শাদ্দাদ ইবন আউস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাইয়্যিদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা) এই যে, বান্দা বলবেঃ হে আল্লাহ! আপনি আমার রব! আপনি ব্যতীত কোন ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত রয়েছি। যতটুকু আমার দ্বারা সম্ভব। আমি যা করেছি তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আপনার কাছে আমি আমার গুনাহের কথা স্বীকার করছি। আর আপনার নিয়ামতের কথা স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। আপনি ব্যতীত আর কেউ গুনাহ মাফ করতে পারে না। যদি কেউ এই দু'আ ভােরবেলা দৃঢ় বিশ্বাসের সাথে পড়ে। তারপর মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে সন্ধ্যায় পড়ে, সে জান্নাতে প্রবেশ করবে।
It was narrated from Shaddad bin Aws that :The Prophet [SAW] said: "The best of prayers for forgiveness is for a person to say: 'Allahumma, anta rabbi, la ilaha illa anta, khalaqtani wa ana 'abduka, wa ana 'ala 'ahdika wa wa'dika mastata'tu, a'udhu bika min sharri ma sana'tu, abuw'u laka bidhanbi, wa abuw'u laka bini'matika 'alayya faghfirli, fa innahu la yaghfirudh-dhunuba illa anta (O Allah, You are my Lord, there is no god but You. You have created me and I am Your slave and I am keeping my promise and covenant to You as much as I can. I seek refuge with You from the evil of what I do. I acknowledge Your blessing and I acknowledge my sin, so forgive me, for there is none who can forgive sin except You.)' If he says this in the morning, believing in it firmly, and dies on that day before evening comes, he will enter Paradise, and if he says it in the evening, believing firmly in it, and dies before morning comes, he will enter Paradise." Al-Walid bin Tha'labah contradicted him
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! জিবরীল ও মিকাঈলের রব এবং ইস্রাফীলের রব! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের উত্তাপ ও কবরের আযাব থেকে।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] said: 'Allahumma, rabba jibra'ila, wa mika'ila wa rabba israfila, a'udhu bika min harrin-nari wa (min) 'adhabil-qabr (O Allah, Lord of Jibra'il and Mika'il and Lord of Israfil, I seek refuge in You from the heat of the Fire and (from) the torment of the grave