ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোযখের আযাব, কবরের আযাব এবং কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট প্রার্থনা করতেন।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] used to seek refuge (with Allah) from the torment of Hell, the torment of the grave, and Al-Masihid-Dajjal
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহ তা'আলার নিকট আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করবে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কবরের আযাব থেকে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মরণের ফিতনা হতে এবং তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কানা দাজ্জালের ফিতনা থেকে।
It was narrated from Abu Hurairah that :The Prophet [SAW] said: "Seek refuge with Allah from the punishment of Allah, seek refuge with Allah from the torment of the grave, seek refuge with Allah from the trials of life and death, and seek refuge with Allah from the tribulation of Al-Masihid-Dajjal
মাহমূদ ইব্ন খালিদ (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব, কবরের আযাব এবং কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন।
Abu Hurairah said:The Messenger of Allah [SAW] said: "Seek refuge with Allah from the torment of the Fire and the torment of the grave, from the trials of life and death, and from the evil of Al-Masihid-Dajjal
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর দু'আয় বলতে শুনেছিঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।
It was narrated from Sulaiman bin Yasar that he heard Abu Hurairah say:"I heard the Messenger of Allah [SAW] say in his supplication: 'Allahumma, inni a'udhu bika min fitnatil-qabri, wa fitnatid-dajjali, wa fitnatil-mahya wal-mamat (O Allah, I seek refuge with You from the trial of the grave, and the tribulation of the Dajjal, and the trials of life and death)