কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে; তোমরা জীবিতকাল ও মরণকালের ফিতনা হতেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে; আর তােমরা দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।
It was narrated from Abu Hurairah that:The Prophet [SAW] said: "Seek refuge with Allah from the torment of the grave, seek refuge with Allah from the trials of life and death, and seek refuge with Allah from the tribulation of Al-Masihid-Dajjal
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আবু যর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। আমি এসে তাঁর নিকট গিয়ে বসলাম। তিনি বললেনঃ হে আবু যর! তুমি জিন্ন শয়তান এবং মানুষ শয়তানদের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। আমি বললামঃ মানুষের মধ্যেও কি শয়তান হয়? তিনি বললেনঃ হ্যাঁ।
It was narrated that Abu Dharr said:"I entered the Masjid and the Messenger of Allah [SAW] was there, so I came and sat before him and he said: 'O Abu Dharr, seek refuge with Allah from the evils of the devils among the Jinn and mankind.' I said: 'Are there devils among mankind?' He said: 'Yes
আব্দুর রহমান ইবন মুহাম্মাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতেন, তিনি বলতেনঃ তোমরা কবরের আযাব, দোযখের আযাব থেকে, জীবন-মরণের ফিতনা থেকে এবং কানা দাজ্জালের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।
It was narrated from Abu Hurairah that:The Messenger of Allah [SAW] used to seek refuge with Allah from five things, saying: "Seek refuge with Allah from the torment of the grave, and from the torment of Hell, and from the trials of life and death, and from the evil of Al-Masihid-Dajjal
ইয়াহইয়া ইবন দুরুস্ত (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, কবরের আযাব হতে, আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দোযখের আযাব হতে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি জীবন-মরণের ফিতনা হতে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের অনিষ্ট থেকে।
It was narrated from Abu Hurairah that:The Messenger of Allah [SAW] used to say: "Allahumma inni a'udhu bika min 'adhabil-qabri, wa a'udhu bika min 'adhabin-nari, wa a'udhu bika min fitnatil-mahya wal-mamat wa a'udhu bika min sharril-masihid-dajjali (O Allah, I seek refuge with You from the torment of the grave, and I seek refuge with You from the torment of the Fire, and I seek refuge with You from the trials of life and death, and I seek refuge with You from the evil of the Al-Masihid-Dajjal)