أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَسْتَعِيذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الدَّجَّالِ قَالَ وَقَالَ " إِنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ " .
কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেনঃ তোমরা তোমাদের কবরে ফিতনা বা পরীক্ষার সম্মুখীন হবে।
It was narrated from 'Aishah that:The Prophet [SAW] used to seek refuge with Allah from the torment of the grave and the tribulation of the Dajjal, and he said: "You will be tried in your graves
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ " الْتَمِسْ لِي غُلاَمًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي " . فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ يَرْدُفُنِي وَرَاءَهُ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُلَّمَا نَزَلَ فَكُنْتُ أَسْمَعُهُ يُكْثِرُ أَنْ يَقُولَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ " .
আলী ইবন হুজর (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা (রাঃ)-কে বললেনঃ তোমাদের বালকদের মধ্য হতে এক বালককে আমার খিদমতের জন্য ঠিক কর। এরপর আবু তালহা (রাঃ) আমাকে তাঁর বাহনের পেছনে উঠিয়ে নিয়ে বের হলেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত করতাম। যখনই তিনি কোন স্থানে অবতরণ করতেন, আমি প্রায়ই তাঁকে বলতে শুনতামঃ হে আল্লাহ! আমি চরম বার্ধক্য, চিন্তা, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং লোকের আধিপত্য থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
Anas bin Malik said:"The Messenger of Allah [SAW] said to Abu Talhah: 'Find me one of your boys to serve me.' Abu Talhah brought me out, riding behind him, and I served the Prophet [SAW] every time he stopped (on his journey). And I often heard him say: 'Allahumma, inni a'udhu bika min al-harami, wal-huzni, wal-'ajzi, wal-kasali, wal-bukhli, wal-jubni, wa dala'id-dain, wa ghalabatir-rijal (O Allah, I seek refuge in You from old age, grief, incapacity, laziness, miserliness, cowardice, the burden of debt and being overpowered by men)
আহমদ ইবন হাফস ইবন আবদুল্লাহ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি দোযখের আযাব হতে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর আমি কবরের আযাব হতে আল্লাহর আশ্রয় কামনা করি, আমি দাজ্জালের ফিতনা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং জীবন-মরণের ফিতনা অনিষ্ট থেকেও আল্লাহ্ তা'আলার আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: "A'udhu billahi min 'adhabi jahannama, wa a'udhu billahi min 'adhabil-qabri, wa a'udhu billahi min sharril-masihid-dajjali, wa a'udhu billahi min sharri fitnatil-mahya wal-mamat (I seek refuge with Allah from the torment of Hell, and I seek refuge with Allah from the torment of the grave, and I seek refuge with Allah from the evil of the Dajjal, and I seek refuge with Allah from the evil of the trials of life and death)
আমর ইবন আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকালয়ের মন্দ পড়শী থেকে আল্লাহ্ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করবে। কেননা মরুভূমির প্রতিবেশী তো তোমার নিকট হতে প্রস্থান করবে।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'Seek refuge with Allah from a bad neighbor in one's permanent abode, for one's neighbor in the desert will change