তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমিই দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা-আলস্য, ভীরুতা, কৃপণতা এবং ঋণের বােঝা থেকে এবং মানুষের আধিপত্য বিস্তার হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated that Anas bin Malik said:"The Prophet [SAW] used to say: 'Allahumma inni a'udhu bika minal-hammi wal hazani, wal-kasali, wal-bukhli, wal-jubni, wa dala'id-dain, wa ghalabatir-rijal (O Allah, I seek refuge with You from worry, grief, laziness, miserliness, cowardice, difficult debt and being overpowered by men)
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো দ্বারা দু'আ করতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট ঋণের প্রাবল্য, শত্রুর প্রাধান্য এবং দুশমনের সন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated from 'Abdullah bin 'Amr bin Al-'As that:The Messenger of Allah [SAW] used to say these words in his supplication: "Allahumma inni a'udhu bika min ghalabatid-dain, wa ghalabatil-'aduwwi, wa shamatatil-a'da'. (O Allah, I seek refuge with You from being overwhelmed with debt, from being overpowered by the enemy and from the enemy rejoicing over my misfortunes)
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি কবরের আযাব, দোযখের ফিতনা, কবরের ফিতনা, কবরের আযাব, মসীহ্ দাজ্জালের ফিতনা, সম্পদশালী হওয়ার ফিতনার অনিষ্টতা, অভাবগ্রস্ততার ফিতনার অনিষ্টতা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্! আমার পাপসমূহ বরফ এবং শিলার পানি দ্বারা ধুয়ে দিন, আর আমার অন্তরকে পাপসমূহ হতে এমন পবিত্র করে দিন, যেমন আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পবিত্র করে দেন। হে আল্লাহ! আমি আপনার নিকট আলস্য, অতি বার্ধক্য, ঋণ এবং গুনাহ হতে আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] used to say: 'Allahumma inni a'udhu bika min 'adhabil-qabri, wa fitnatin-nar, wa fitnatil-qabr, wa 'adhabil-qabr, wa sharri fitnati masihid-dajjali wa sharri fitnatil-ghana', wa sharri fitnatil-faqri. Allahummaghsil khatayaya kama naqqaitath-thawbal-abyada minad-danas. Allahumma inni a'udhu bika minal-kasali walharami wal-maghrami wal-ma'tham (O Allah, I seek refuge with You from the torment of the grave, the tribulation of the Fire, the tribulation of the grave and the torment of the grave, the evil of the tribulation of Masihid-Dajjal, the evil of the tribulation of richness and the evil of the tribulation of poverty. O Allah, wash away my sins with water of snow and hail, and cleanse my heart of sin as a white garment is cleansed of filth. O Allah, I seek refuge with You from laziness, old age, debt and sin)
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আল্লাহর নিকট কুফর এবং দেনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তখন এক ব্যক্তি বললোঃ আপনি কি কুফর এবং দেনাকে একই রকম মনে করেন? তিনি বললেনঃ হ্যাঁ।
It was narrated from Abu Sa'eed that:The Prophet [SAW] said: "A'udhu billahi minal-kufri wad-dain. (I seek refuge with Allah from Kufr and debt.)" A man said: "Are you equating debt with Kufr?" He said: "Yes