মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে অভাব-অনটন, অপ্রতুলতা, অপমান থেকে এবং কারো উপর অত্যাচার করা কিংবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।
Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'Seek refuge with Allah from poverty, want, humiliation and wronging others or being wronged
আবু আসিম খুশায়শ ইন আসরাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্রতা হতে, আমি আরও আশ্রয় প্রার্থনা করি অপ্রতুলতা এবং অপমান ও লাঞ্ছনা থেকে, আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারাে উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই।
It was narrated from Abu Hurairah that:The Messenger of Allah [SAW] used to say: "Allahumma, inni a'udhu bika minal-faqri wa a'udhu bika min al-qillati wadh-dhillati, wa a'udhu bika an azlima aw uzlam (O Allah, I seek refuge with you from poverty, I seek refuge with You from want and humiliation, and I seek refuge with You from wronging others or being wronged.)" Al-Awza'I contradicted him
আহমাদ ইবন নাসর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার কাছে স্বল্পতা, অভাব-অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার পানাহ্ চাই।
It was narrated from Abu Hurairah,:From the Prophet [SAW], that he used to say: "Allahumma inni a'udhu bika minal-qillati wal-faqri, wadh-dhillati wa a'udhu bika min azlima aw uzlam (O Allah, I seek refuge with You from want, poverty and humiliation, and I seek refuge with You from wronging others or being wronged)
আমর ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য, কবর আযাব এবং জীবন-মরণের ফিতনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated from Anas that:The Prophet of Allah [SAW] said: "Allahumma inni a'udhu bika min al-'ajzi, wal-kasali, wal-bukhli, wal-jubni, wal-harami, wa 'adhabil-qabri, wa fitnatil-mahya wal-mamat (O Allah, I seek refuge in You from incapacity, laziness, miserliness, cowardice, old age, the torment of the grave and the trials of life and death)