তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বল। আমি বললাম, কী বলবো? তিনি বললেনঃ বল, কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস। পরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাঠ করলেন এবং বললেনঃ কোন ব্যক্তি এই সূরাগুলোর ন্যায় অন্য কিছুর আশ্রয় গ্রহণ করে না করেনি, কিংবা বললেন, কোন লোক এর মত কিছুর আশ্রয় গ্রহণ করতে পারে না।
It was narrated that 'Uqbah bin 'Amir Al-Juhani said:"The Messenger of Allah [SAW] said to me: 'Say.' I said: 'What should I say?' He said: 'Say: He is Allah (the) One,' 'Say: I seek refuge with (Allah) the Lord of the daybreak,' 'Say: I seek refuge with (Allah) the Lord of mankind.' The Messenger of Allah [SAW] recited them, then he said: 'The people have never recited anything like them, or the people have never sought refuge (with Allah) by means of anything like them
মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... উকবা ইবন আমির জুহানী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি এক জিহাদের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী টানছিলাম। তিনি বললেনঃ হে উাকবা! বল! আমি সেদিকে লক্ষ্য করলাম। তিনি আবার বললেন, বল। আমি সেদিকে লক্ষ্য করলাম। তিনি তৃতীয়বার একই কথা বললেন। আমি বললাম, কী বলব? তিনি বললেনঃ বল, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি সূরা শেষ করলেন। এরপর তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করলে আমি তাঁর সংগে পাঠ করলাম। তিনি এটিও শেষ করলেন। তারপর বললেন, কুল আউযু বিরাব্বিন্নাস, তাঁর সঙ্গে আমিও তা পড়লাম। তিনি এটিও শেষ করলেন। তারপর বললেনঃ এই সূরাগুলো হতে উত্তম কোন আশ্রয় কেউ গ্রহণ করে না।
It was narrated that 'Uqbah bin 'Amir Al-Juhani said:"While I was leading the Messenger of Allah [SAW] on his mount on a military campaign, he said: 'O 'Uqbah, say!' I listened, then he said: 'O 'Uqbah, say!' I listened, then he said it a third time. I said: 'What should I say?' He said: 'Say: He is Allah, (the) One...' and he recited the Surah to the end. Then he recited: 'Say: I seek refuge with (Allah) the Lord of the daybreak...' and I recited it with him until the end. Then he recited: 'Say: I seek refuge with (Allah) the Lord of mankind...' and I recited it with him until the end. Then he said: 'No one ever sought refuge (with Allah) by means of anything like them
একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে ইবন আবিস! যা দ্বারা লোক আল্লাহর আশ্রয় গ্রহণ করে থাকে, এদের মধ্যে যা উত্তম, তা কি আমি তোমাকে বলবাে না? অথবা তিনি বললেনঃ আমি কি তোমাকে অবহিত করব না? সে বললোঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ তা হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস-এ দু’টি সূরা।
Abu 'Abdullah narrated that Ibn 'Abis Al-Juhani told him that:The Messenger of Allah [SAW] said to him: "O Ibn 'Abis, shall I not tell you of the best thing with which those who seek refuge with Allah may do so?" He said: "Yes, O Messenger of Allah." He said: "Say: I seek refuge with (Allah) the Lord of the daybreak.", "Say: I seek refuge with (Allah) the Lord of mankind." - these two Surahs
ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন খুবায়ব (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি মক্কার পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। একবার আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নির্জনে পেয়ে তাঁর নিকট গেলাম। তিনি বললেনঃ বল। আমি বললামঃ কি বলবো? তিনি বললেনঃ বল, আমি বললাম কি বলবো? তিনি বললেন, বল, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা শেষ করলেন। এরপর বললেনঃ বল, কুল আউযু বিরাব্বিন্নাস। এই সূরা শেষ করে তিনি বললেনঃ লোকেরা এ দু'টির চেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না।
It was narrated from Mu'adh bin 'Abdullah bin Khubaib that his father said:"I was with the Messenger of Allah [SAW] on the road to Makkah when I found myself alone with the Messenger of Allah [SAW]. I drew close to him and he said: 'Say.' I said: 'What should I say?' He said: 'Say.' I said: 'What should I say?' He said: 'Say: I seek refuge with (Allah) the Lord of the daybreak...' until he finished (the Surah), then he said: 'Say: I seek refuge with (Allah) the Lord of mankind...' until he finished it. Then he said: 'The people cannot seek refuge with Allah by means of anything better than these two