হান্নাদ ইবন সারী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একবার জিবরীল (আঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশের অনুমতি প্রার্থনা করলে তিনি বললেনঃ আসুন! জিবরীল (আঃ) বললেনঃ আমি কি করে প্রবেশ করবো, আপনার ঘরে এমন পর্দা লটকানো রয়েছে, যাতে ছবি রয়েছে। হয় আপনি তাদের মাথা কেটে ফেলুন, না হয় তা দিয়ে বিছানা বানান, যাতে পদদলিত হয়। কেননা আমরা ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করি না, যাতে ছবি রয়েছে।
It was narrated that Abu Hurairah said:"Jibril, peace be upon him, asked permission to enter upon the Prophet [SAW] and he said: 'Come in.' He said: 'How can I come in when there is a curtain in your house on which there are images? You should either cut off their heads or make it into a rug to be stepped on, for we Angels do not enter a house in which there are images
আহমাদ ইবন হারব ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন ছবি তৈরিকারীরা সর্বাধিক শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।
It was narrated that 'Abdullah said:"The Messenger of Allah [SAW] said: 'Among the people who will be most severely punished on the Day of Resurrection will be the image-makers