কুতায়বা (রহঃ) ... সাহল ইবন সা'দ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একজন মহিলা একখানা বুরদা নিয়ে আসলে সাহল (রাঃ) বলেন, তোমরা কি জান, বুরদা কী? উপস্থিত লোকজন বললোছ হ্যাঁ, এমন চাদর, যার কিনারায় নকশা করা ছিল। মহিলা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি এটা আপনাকে পরানোর জন্য নিজ হাতে তৈরি করেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তা গ্রহণ করলেন যেন তার সেটি প্রয়োজন, আর তিনি তা লুঙ্গিরূপে পরে আমাদের নিকট আসলেন।
It was narrated that Sahl bin Sa'd said:"A woman brought a Burdah" - Sahl said: "Do you know what a Burdah is?" They said: "Yes, it is a cloak with two woven borders" - and she said: 'O Messenger of Allah, I wove this with my own hands for you to wear.' The Messenger of Allah [SAW] took it as he had need of it, then he came out to us and he was wearing it as his Izar (lower garment)
ইয়াকূব ইবন ইবরাহীম ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... খাব্বাব ইবন আরাত (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করলাম, তখন তিনি কা'বা শরীফের ছায়ায় একখানা বুরদার উপর মাথা রেখে আরাম করছিলেন। আমি বললামঃ আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন না?
It was narrated that Khabbab bin Al-Aratt said:"We complained to the Messenger of Allah [SAW] when he was reclining on his rolled-up Burdah in the shade of the Ka'bah. We said: 'Will you not pray for victory for us, will you not pray to Allah for us?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাদা কাপড় পরিধান করবে। কেননা এটা বেশি পবিত্র হয়ে ও বেশি পরিচ্ছন্ন। আর তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দেবে।
It was narrated from Samurah that:The Prophet [SAW] said: "Wear white garments, for they are purer and better, and shroud your dead in them