উবায়দুল্লাহ ইবন ফাযালা ইন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কারো সামনে সুগন্ধি পেশ করা হলে, সে যেন তা ফেরত না দেয়। কেননা তা ওজনে হালকা, অথচ ঘ্রাণে উত্তম।
It was narrated from Abu Hurairah that:The Messenger of Allah [SAW] said: "Whoever is offered perfume, let him not refuse it for it is easy to carry, and smells good
ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবদুল্লাহর স্ত্রী যয়নাব (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন মহিলা ইশার জামাআতে আসতে ইচ্ছা করলে সে যেন সুগন্ধি স্পর্শ না করে।
It was narrated that Zainab, the wife of 'Abdullah, said:"The Messenger of Allah [SAW] said: 'If one of you (women) wants to attend 'Isha' (prayer). Let her not touch any perfume