ইমরান ইবন বাক্কার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ! তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হবে না, যে পর্যন্ত না আমি তার নিকট তার সন্তান ও পিতা হতে অধিক প্রিয় হই।
Abu Hurairah narrated that:The Messenger of Allah [SAW] said: "By the One in Whose hand is my soul, none of you has believed until I am dearer to him than his son or his father
হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ও ইমরান ইবন মূসা (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না, যে পর্যন্ত না আমি তার নিকট তার পরিবার-পরিজন এবং মাল-সম্পদ এবং সকল লোক হতে অধিক প্রিয় হই।
It was narrated that Anas said:"The Messenger of Allah [SAW] said: 'None of you has believed until I am dearer to him than his family, his wealth and all the people
ইসহাক ইবন ইবরাহীম ও হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরামদের কেউ পূর্ণ মু'মিন হবে না, যে পর্যন্ত না সে স্বীয় ভাইয়ের জন্য তা পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে।
It was narrated that Qatadah said:"I heard Anas say: 'The Messenger of Allah [SAW] said (Humaid bin Mas'dah said in his Hadith: 'The Prophet of Allah [SAW] said): None of you has believed until he loves for his brother what he loves for himself
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউই পূর্ণ মু'মিন হবে না, যতক্ষণ না আমি তার সন্তান-সন্ততি, মাতাপিতা এবং সকল লোক হতে তার নিকট অধিক প্রিয় হই।
It was narrated from Qatadah that:He heard Anas say: "The Messenger of Allah [SAW] said: 'None of you has believed until I am dearer to him than his son, his father and all the people