হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আতা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, সর্বনিম্ন যাতে হাত কাটা যাবে, তা হলো ঢালের মূল্য। আর তখন এর মূল্য ছিল দশ দিরহাম। ইমাম আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, পূর্বে যে আয়মান থেকে হাদীস বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য পেয়েছেন বলে আমি মনে করি না। তার থেকে বর্ণিত অন্য হাদীস দ্বারা আমার এ কথা প্রমাণিত হয়। নিম্নে সে হাদীস উদ্ধৃত হলঃ
It was narrated that 'Ata' said:"The least for which the hand of a thief is to be cut off is the price of a shield. And the price of a shield in those days was ten Dirhams." (Hasan) Abu 'Abdur-Rahman (An-Nasai) said: Ayman, the one whose narrations preceded, I do not think he was a Companion, and another Hadith has been related from him which proves what we have said:
সাওয়ার ইবন আবদুল্লাহ (রহঃ) ও আবদুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন যুবায়র (রাঃ)-এর আযাদকৃত দাস আয়মান (রহঃ) হতে বর্ণিত:
তিনি তুবায় সূত্রে কা'ব (রাঃ) হতে শুনেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে সালাত আদায় করে; রাবী আবদুর রহমান বলেন, ইশার সালাত আদায় করে এবং পরে চার রাকআত সালাত আদায় করে এবং তাতে রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, আর যা পড়ে তা উপলব্ধি করে, তবে তা শবে কদরের ইবাদতের ন্যায় হবে।
It was narrated that Ka'b said:"Whoever performs wudu and performs wudu, well, then prays ('Abdur-Rahman said: and prays Isha), then prays after that four Rakahs and does them well (Sawwar said: and understands what he is reciting (Sawwar said: and recites therein), they will be equivalent to (praying) Lailat Al-Qadr for him". (Hasan Maqtu)