হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়মান (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের জন্য চোরের হাত কাটা হতো, যা ছিল এক দীনার বা দশ দিরহাম।
It was narrated that Ayman said:"The (hand of) a thief is to be cut off for the price of a shield, and the price of a shield during the time of the Messenger of Allah was a Dinar, or ten Dirhams." (Daif)
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।
It was narrated that Ayman said:"The hand of a thief was not be cut off during the time of the Messenger of Allah except for the price of a shield, which in those days was a Dinar." (Daif)
আলী ইবন হুজর (রহঃ) ... আয়মান ইবন উম্মে আয়মান হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের মূল্য ব্যতীত হাত কাটা যাবে না। আর তখন এর মূল্য ছিল এক দীনার।
It was narrated that Ayman bin Umm Ayman who attributed it to the Prophet said:"The (hand of) a thief is not to be cut off except for the price of a shield, and in those days the price of a shield was a Dinar
আবুল আযহার নিশাপুরী (রহঃ) ... আয়মান (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।
It was narrated that Ayman said:"The hand of a thief was not be cut off during the time of the Messenger of Allah except for the value of a shield, and the value of a shield in those days was a Dinar." (Daif)