মাখযূম গোত্রের এক নারী লোক মারফত ধারে অলঙ্কার এনে নিজের কাছে রেখে দিল এবং অস্বীকার করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দেন।
It was narrated from Saeed bin AL-Musayyab that:a woman from Banu Makhzum borrowed some jewelry, asking on behalf of others, then she denied (having done) that, and the Prophet ordered that her hand be cut off
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، قَالَ حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ امْرَأَةً، مِنْ بَنِي مَخْزُومٍ سَرَقَتْ فَأُتِيَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَعَاذَتْ بِأُمِّ سَلَمَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ كَانَتْ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا " . فَقُطِعَتْ يَدُهَا .
মুহাম্মদ ইবন মা'দান ইবন ঈসা (রহঃ) ... জাবির (রাঃ) হতে বর্ণিত:
মাখযুম গোত্রের এক নারী চুরি করলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত করা হল। সে উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)-এর নিকট আশ্রয় নিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ যদি মুহাম্মদের মেয়ে ফাতিমা হত, তবুও তার হাত কাটার আদেশ দিতাম। সুতরাং তার হাত কাটা হল।
It was narrated from Jabir that:a woman from Banu Makhzum stole (something), and she was brought to the Prophet. She sought the protection of Umm Salamah, but the Prophet said: "If Fatimah bint Muhammad were to steal, I would cut off her hand." And he ordered that her hand be cut off
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْخَلِيلِ، عَنْ شُعَيْبِ بْنِ إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تَسْتَعِيرُ الْحُلِيَّ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَعَارَتْ مِنْ ذَلِكَ حُلِيًّا فَجَمَعَتْهُ ثُمَّ أَمْسَكَتْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِتَتُبْ هَذِهِ الْمَرْأَةُ وَتُؤَدِّي مَا عِنْدَهَا " . مِرَارًا فَلَمْ تَفْعَلْ فَأَمَرَ بِهَا فَقُطِعَتْ .
মুহাম্মাদ ইবন খলীল (রহঃ) ... নাফি' (রহঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এক নারী অলঙ্কার ধার করত। একবার সে একটি অলংকার ধার করল। তারপর সেটি রেখে দিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই মহিলা তওবা করুক এবং তার নিকট যা আছে তা তাকে ফেরৎ দিক। তিনি কয়েকবার এরূপ বললেন কিন্তু সেই মহিলা তা মান্য না করায় তিনি তার হাত কাটার আদেশ দেন।
It was narrated from Nafi that:a woman used to borrow jewelry during the time of the Messenger of Allah. She borrowed some jewelry, collected it and kept it. The Messenger of Allah said: "Let this woman repent and give back what she has," several times, but she did not do that, so he ordered that her hand be cut off