আমর ইবন উসমান এবং মুহাম্মদ ইবন মুসাফফা (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তার পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লোকের চিকিৎসা করে, অথচ সে চিকৎসক হিসেবে পরিচিত নয়, সে (রোগীর জন্য) দায়ী থাকবে।
It was narrated from'Amrbin shu'aib, from his father that his grandfather said:"the Messenger of Allah said: 'Whoever practices medicine when he is not known for that, he is liable.(Daif)
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আবূ রিমসা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আমার পিতার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলে তিনি বললেনঃ তোমার সাথে এ কে? তিনি বললেনঃ আমার পুত্র, আপনি এর ব্যাপারে সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার অপরাধের জন্য সে দায়ী হবে না, আর না তুমি তার অপরাধের জন্য দায়ী হবে।
It was narrated that Abu Rimthah said; "I came to the Prophet with my father and he said:'Who is this with you?' He said:' my son, I bear witness (that he is my son). He said: 'You cannot be affected by his sin or he by yours
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের উপর দিয়াত ফরয করেছেন। আর কোন আযাদকৃত দাসের জন্য জায়েয নেই মুক্তিদাতা মনিবের অনুমতি ব্যতীত অন্য কাউকে মনিব স্থির করা।
Jabir said:"The Messenger of Allah ruled that every clan should take part in paying the blood money, and it is not permissible for a freed slave to take a Muslim (other than the one who freed him) as his Mawla (Patron) without the permission (of his former master who set him free)