। সুওয়ায়দ ইবনু নাস্র (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাতে দাঁড়াতেন এবং প্রত্যেক রাক’আতে ত্রিশ আয়াত পরিমাণ তিলাওয়াত করতেন এবং আসরের প্রথম দুই রাক’আতে পনের আয়াত পরিমাণ তিলাওয়াত করতেন।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"The Messenger of Allah (ﷺ) used to stand in Zuhr and recite the equivalent of thirty verses in each Rak'ah, then in the first two Rak'ahs of 'Asr he would stand for the equivalent of fifteen verses
। ইয়াকূব ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আসরের সালাতে কতক্ষন কিয়াম করতেন (দাঁড়িয়ে থাকতেন) আমরা অনুমান করতাম। একবার আমরা যোহরের সালাতে তাঁর কিয়ামের অনুমান করলাম যে, তিনি প্রথম দুই রাক’আতে সূরায়ে সাজদার ত্রিশ আয়াত পরিমাণ এবং পরবর্তী দুই রাক’আতে এর অর্ধেক পরিমাণ পড়ার পরিমাণ কিয়াম করলেন। আসরের সালাতে কিয়ামের অনুমান করলাম যে, প্রথম দুই রাক’আতে যোহরের শেষ দুই রাক’আতের সময় পরিমাণ এবং শেষ দুই রাক’আতে এর অর্ধেক পরিমাণ সময় কিয়াম করলেন।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"We used to estimate how long the Messenger of Allah (ﷺ) stood when praying in Zuhr and 'Asr. We estimated that he stood in Zuhr for as long as it take to recite thirty verses, as long as Surat As-Sajadah in the fits two Rak'ahs, and half that in the last two. And we estimated that he stood for as long in the fits two Rak'ahs, and half that in the last two. And we estimated that he stood for as long in the first two Rak'ahs of 'Asr as he stood in the last two Rak'ahs of Zuhr, and we estimated that he stood half as long as that in the last two Rak'ahs of 'Asr
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... আবূল মালিহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা বুরায়দা (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তখন তিনি বললেনঃ অবিলম্বে সালাত আদায় করে নাও, কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল।
It was narrated that Abu Qilabah said:"Abu Al-Malih narrated to me: 'We were with Buraidah on a cloudy day and he said: "Pray early, for the Messenger of Allah (ﷺ) said: 'Whoever abandons Salat Al-'Asr, his good deeds will perish