হিলাল ইবন বিশর (রহঃ) ... আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শুফ'আ প্রত্যেক এমন সম্পত্তিতে রয়েছে, যা বণ্টন করা হয়নি। যখন সীমানা চিহ্নিত হয়ে যায়, পথ নির্দিষ্ট হয়ে যায়, তখন আর শুফআ থাকে না।
It was narrated from Abu Salamah that the Messenger of Allah said:"Pre-emption takes effect in all cases where land has not been divided. But if the boundaries have been sent, and the roads lay out, then there is no pre-emption
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আমর ইবন শারীদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জমি আছে, যাতে কারও অংশীদারিত্ব নেই এবং কারো ভাগও নেই। তবে আমার প্রতিবেশী আছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ প্রতিবেশী শুফআর অধিক হকদার।
It was narrated from 'Amr Bin Ash-Sharid, from his father, that a man said:"O Messenger of Allah, not one else has any share in my land, but there are neighbors." He said: "The neighbor has more right to property that is near