মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত:
এক আনসারী ব্যক্তির মৃতদেহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলো যেন তিনি তার জানাযা পড়ান। তখন তিনি বললেনঃ এর উপর তো কর্জ রয়েছে। আবু কাতাদা বললেনঃ আমি এর যামিন হলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সম্পূর্ণ কর্জের? আবু কাতাদা বললেনঃ সম্পূর্ণ কর্জের।
It was narrated from 'Abdullah bin Abi Qatadah, from his father, that a man from among the Ansar was brought to the prophet for him to offer the funeral prayer, and he said:"Your companion owes a debt. " Abu Qutdah said: "I will guarantee it for him. "The prophet said: "In full?" He said: "In full." (Sahah)
মুহাম্মদ ইবন সালামা এবং হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ধনী ব্যক্তির কর্জ আদায় করতে দেরী করা যুলুম। আর তোমাদের কাউকে যদি কর্জ আদায় করার ব্যাপারে ধনীর উপর হাওয়ালা করা হয়, তবে সে যেন তা গ্রহণ করে নেয়।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah said: 'Wrongdoing is when a rich man takes a long time to repay a debt, and if one of you is referred to a rich man (to help repay debt), he should accept that referral
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আমর ইবন শারীদ (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ধনবান লোক যদি কর্জ আদায় করতে টালবাহানা করে, তবে তার মানহানি ঘটানো এবং তাকে শাস্তি দেওয়া বৈধ হয়ে যায়।
It was narrated from 'Amr bin Ash-Shrid, from his father that the Messenger of Allah said:"If one who can afford it delays repayment, his honor and punishment become permissible