তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি কোন খাদ্যবস্তু খরিদ করবে, তখন তুমি তা স্বীয় অধিকারে আনার পূর্বে বিক্রি করবে না।
It was narrated that Hakim bin Hizam said:"The Messenger of Allah said: "Do not sell food until you have bought it and taken possession of it
তিনি বলেন, আমি সাদকার খাদ্য ক্রয় করলাম এবং তা আপন অধিকারে আনার পূর্বেই তা দ্বারা মুনাফা করলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁর নিকট সে ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তুমি তা নিজের অধিকারে না এনে বিক্রি করবে না।
Hakim bin Hizam said:"I bought some food and made food and made a profit on it (by selling it) before I took possession of it. I came to the Messenger of Allah and told him about that and he said: 'Do not sell it until you take possession of it
মুহাম্মাদ ইবন রাফি' (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খাদ্যবস্তু ক্রয় করে, সে যেন তা কবজা করার আগে বিক্রয় না করে। ইবন আব্বাস (রাঃ) বলেন, আমার ধারণামতে, প্রত্যেক বস্তুই খাদ্যদ্রব্যের মত।
It was narrated that Ibn 'Abbas said:"The Messenger of Allah said: 'Whoever buys food let him not sell it until he takes possession of it. Ibn 'Abbas said: "I think the same applies to everything else as to food